জাতীয়

ঘুষ না দেয়ায় মাদক মামলা

মোসাঃ সাথী আক্তার: রাজধানীর পল্লবী থানার এসআই কাজী রায়হানুর রহমান ও এসআই মাহাবুবের দাবি ছিল তিন লাখ টাকা। টাকা পেতে স্ত্রীর সামনে বেদম পেটানো হয় আসামিকে। ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করে পুলিশের পায়ে ধরে মাফ চাইলে রেহাই মেলেনি। শেষ পর্যন্ত দাবি করা টাকা দিতে না পারায় ‘চোরাই মোবাইল ফোন বিক্রির অভিযোগ’ পাল্টে হয়ে যায় মাদক মামলা।

রোববার (২০ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ঘুষ দিতে না পারায় হেরোইন দিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে পল্লবী থানার এসআই কাজী রায়হানুর রহমান ও এসআই মাহাবুবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হাবিব নামে এক যুবকের স্ত্রী সাথী আক্তার।

এ বিষয়ে পুলিশের ফর্মা হিসেবে পরিচিত মিজানের ভিডিও রেকর্ড রয়েছে হাবিবের স্ত্রী সাথী আক্তারের কাছে। ঘটনার শুরু গত ৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে। হঠাৎ করেই পল্লবীর ই-ব্লকের পাঁচ নম্বর লাইনের হাবিবের ৯ নম্বর ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ।

হাবিবের স্ত্রী সাথী আক্তার জানান, হাবিব তখন বাসায় মোবাইল ফোন মেরামত করছিলেন। কালশী এলাকায় পুরাতন অকেজো ফোন ক্রয় করে তা মেরামত করে বিক্রি করেন হাবিব। ওই সময় পুলিশের ফর্মা মিজানসহ অজ্ঞাত দুজন ফর্মাসহ পল্লবী থানার এসআই কাজী রায়হানুর রহমান ও এএসআই মাহবুবের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় বাসা থেকে পুরাতন, ভাঙা প্রায় দুই শ মোবাইল ফোন জব্দ করে নিয়ে যায় পুলিশ।

অভিযোগ করা হয়, চোরাই মোবাইল মেরামত করে বিক্রি করেন হাবিব। কিন্তু থানায় নিয়ে যাওয়ার পরই ভিন্ন ঘটনা। হাবিবকে দিয়েই তার স্ত্রী ও স্বজনদের ডেকে নেওয়া হয় থানায়। রাত তখন প্রায় ১২টা। থানা ভবনের চার তলার এক কর্নারে একটি চেয়ারে বসিয়ে রাখা হয় হাবিবকে। তখন হাবিবের স্ত্রী সাথীর সঙ্গে ছিলেন তার শাশুড়ি, মামা বাহাদুর মিয়া, স্বামী হাবিরের বন্ধু হাসান। হাবিবের কাছে যেতে চাইলে সাথীকে বাধা দেয় পুলিশ।

অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় হাবিব ও সাথীকে। বাধ্য হয়ে সাথী একটু দূরে সোফায় গিয়ে অন্যদের সঙ্গে বসেন। এর মধ্যেই হঠাৎ শুনতে পান মারের শব্দ। হাবিবের গালে থাপ্পড় দিচ্ছিলেন এএসআই মাহবুব। এর মধ্যেই ফ্লোরে শুইতে বলেন। ফ্লোরে না শুইলে চেয়ার থেকে লাথি মেরে নিচে ফেলে দেন এএসআই মাহবুব।

আরও পড়ুন: সাশ্রয়ী মূল্যে পণ্য দেবে সরকার

এসময় ফর্মা মিজান ও শামীমসহ তিন-চার পুলিশ সদস্য ছিলেন। পাশেই বসা ছিলেন এসআই কাজী রায়হানুর রহমান। ফ্লোরে ফেলে লাঠি দিয়ে পা, উরু, কোমরে পিটাতে থাকেন মাহবুব। মারধরের শিকার হাবিব হাউমাউ করে কাঁদছিলেন। মাহবুবের পা ধরে ক্ষমা চাচ্ছিলেন। এ সময় কেন মারতেছেন জানতে চাইলে সাথীকে ধমক দেন মাহবুব।

তিনি তখন হাবিবকে গালি দিয়ে বলেন, ওদের ৩ লাখ টাকা দিতে বল। নইলে হেরোইনের মামলা দেব। তিন বছরেও জেল থেকে ছাড়া পাবি না। সাথী তখন হেরোইন মামলা কেন দিবেন জানতে চাইলে ৩ লাখ না দিলে মাদক মামলাই দেওয়া হবে বলে জানান এএসআই মাহবুব।

আরও পড়ুন: বিএনপি থেকে আক্তারুজ্জামানকে বহিষ্কার

মিজান তখন সাথীকে বলছিলেন, টাকা নিয়ে আসেন। একইভাবে এসআই রায়হান বলেন, টাকা নিয়ে আসেন। এএসআই মাহবুব বলেন, টাকা দে নইলে জামাইকে আরও পিটাবো। নিরুপায় হয়ে সাথী তখন তাদের জানান, তার কাছে এত টাকা নেই। গরিব মানুষ এত টাকা দেওয়ার সাধ্য নেই। রাত আড়াইটার দিকে থানা থেকে বের হন হাবিবের স্ত্রী ও স্বজনরা।

এ সময় তাদের সঙ্গে থানার পশ্চিম দিকে ফ্লাইওভারের নিচে গিয়ে কথা বলেন ফর্মা মিজান। তিনি জানান, টাকা দিতে হবে নইলে মাদক মামলায় আসামি করা হবে। ১০ হাজার টাকা দিতে পারবেন জানালে অসন্তুষ্ট হয়ে ফিরে যান মিজান।

আরও পড়ুন: আগামী ২ মার্চ খুলছে প্রাথমিক বিদ্যালয়

সাথী অভিযোগ করেন, দাবিকৃত ৩ লাখ টাকা না দিতে পারায় হাবিবের হাত-পা বেঁধে নির্যাতন করা হয় থানায়। থানা ভবনের সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন করা হয় তাকে। এ সময় বেশ কয়েকবার বমি করেছেন হাবিব। খুদে ব্যবসায়ী হাবিবকে নির্যাতন ও মিথ্যা মামলার বিষয়ে গত ১২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী ও মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বরাবর পৃথক অভিযোগ দিয়েছেন তার স্ত্রী সাথী আক্তার।

সাথী আক্তার জানান, তারা নিন্ম আয়ের মানুষ। হাবিব জেলে থাকায় দুটি সন্তান নিয়ে অসহায়ভাবে দিনাতিপাত করছেন। তিনি বলেন, টাকার জন্য অমানুষিক নির্যাতন করা হয়েছে আমার স্বামীকে। চোখের সামনে স্বামীকে এভাবে নির্যাতন করা কোনো নারী সহ্য করতে পারবে না। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এই নারী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা