জাতীয়

নিরাপত্তা নিশ্চিত করতে হবে

সান নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও হামলায় জড়িত ব্যক্তিদের সুবিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক ক্যাম্পেইনার সাদ হামমাদি বলেন, হিন্দু সম্প্রদায়, তাঁদের ঘরবাড়ি, মন্দির ও পূজামণ্ডপে বিক্ষুব্ধ লোকজনের হামলার ঘটনায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে।

তিনি আরও বলেন, এ ধরনের সাম্প্রদায়িক হামলার ঘটনা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের যে পরিস্থিতি সে বিষয়ে সরকারের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাদ হামমাদি বলেন, স্বচ্ছতার ভিত্তিতে এসব হামলার ঘটনার তদন্ত করতে হবে। হামলার ঘটনায় সন্দেহভাজন ও জড়িত ব্যক্তিদের সুবিচার নিশ্চিত করতে হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা