জাতীয়

লন্ডনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইট ১৩ জুন

নিজস্ব প্রতিবেদক:

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। ফ্লাইটটি আগামী ১৩ জুন সকাল ১০টায় লন্ডন হিথ্রো বিমানবন্দর টার্মিনাল ২ থেকে ছেড়ে আসবে।

যারা দেশে ফিরে যেতে ইচ্ছুক তাদের ১১ জুনের মধ্যে রেজিস্ট্রেশন করে নিজেদের আসন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (৫ জুন) বংলাদেশ হাইকমিশন লন্ডনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সম্পর্কে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিশেষ বিমানটি মূলত রোম থেকে বাংলাদেশি যাত্রীদের নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু লন্ডন মিশনের বিশেষ অনুরোধে ও সরকারের নির্দেশে প্লেনটি ১৩ জুন লন্ডন হিথ্রো হয়ে ঢাকা যাবে। এর ফলে এখনো যেসব বাংলাদেশি যুক্তরাজ্যে আটকা পড়ে আছেন তারা দেশে ফিরতে পারবেন।

একইসঙ্গে দেশে ফিরে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের আগামী ১১ জুনের মধ্যে বাংলাদেশ হাই কমিশন লন্ডনের এই লিংকে https.//forms.gle/qFXRvriFCLUUVV857 রেজিস্ট্রেশন করে নিজেদের আসন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান হাই কমিশনার সাইদা মুনা তাসনীম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা