জাতীয়

ব্যাটারিচালিত ইজিবাইকের লাইসেন্স চান চালকরা

নিজস্ব প্রতিবেদক: ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকসহ অন্য যানবাহন চলাচলে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। সঙ্গে নকশা আধুনিকায়ন ও নীতিমালা করে এসব যানবাহনের লাইসেন্স দেয়ার দাবি জানিয়েছে সংহঠনটি।

শনিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এমন দাবি জানান সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে প্রায় ৫০ লাখ শ্রমিক ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। সহজেই এক স্থান থেকে অন্য স্থানে কম খরচে যাতায়াতের অন্যতম বাহন এটি।

সমাবেশে শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, ব্যাটারিচালিত হওয়ায় শব্দ কম। কার্বন নিঃসরণ না করায় পরিবেশের জন্য ক্ষতিকরও নয়। ছোট গলিতেও চলতে পারে বলে এতে কম ভাড়ায় চলাচল করতে পারে মানুষজন।

এই খাতে ৫০ লাখ চালকের ওপর তাদের পরিবারের প্রায় আড়াই কোটি লোক নির্ভরশীল দাবি করে বলা হয়, বিকল্প ব্যবস্থা না করলে এই পরিবারগুলোর পথে বসবে।

সমাবেশে পরিষদের নেতাসহ ব্যাটারিচালিত যানবাহনের শতাধিক চালক উপস্থিত ছিলেন।

চলতি বছরের জুনে সরকার দেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান নিষিদ্ধ ঘোষণা করে। তখন থেকেই বিভিন্ন সময় এর বিরোধিতা করে আসছেন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা