জাতীয়

দেশে করোনায় মৃত্যু ২৪ জন, আক্রান্ত ১৬৯৪

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩২ জনে।

সারাদেশে ৪৭টি ল্যাবে মোট ৯ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৬৯৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলো ৩০ হাজার ২০৫ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১৯০ জন।

আজ (২২ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন করে আইসোলেশনে ভর্তি হয়েছেন আরও ২২৪ জন। সারাদেশে মোট আইসোলেশনে আছে ৪ হাজার ৬০ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬২ জন।

নতুন করে কোয়ারেন্টিনে আছে ২ হাজার ৫০৭ জন। ছাড়া পেয়েছেন ২ হাজার ১৯ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছে মোট ৫৪ হাজার ৯২৩ জন।

এদিকে, করোনা আক্রান্ত সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজারেরও বেশি। আক্রান্ত হয়েছে ৫২ লাখ ১০ হাজার ৪৭৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০ লাখ ৯২ হাজার ৮৭৮ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা