জাতীয়

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২শ’ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৬ জনে।

এছাড়া ৫ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন শনাক্ত হয়েছে আরও ৭০৯ জন। মোট আক্রান্ত ১৩ হাজার ১৩৪ জন।

আজ শুক্রবার (৮ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন করে আইসোলেশনে ভর্তি হয়েছে ১০৩ জন। সারাদেশে মোট আইসোলেশনে আছে ১ হাজার ৮৭৪ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৪০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে গেছেন ২ হাজার ৬১৯ জন। এ নিয়ে বর্তমানে কোয়ারেন্টিনে আছে ৩৯ হাজার ১৪৬ জন।

এদিকে, করোনা আক্রান্ত সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৭০ হাজারেরও বেশি। আক্রান্ত হয়েছে ৩৯ লাখ ৩০ হাজার ৭৮৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ লাখ ৪৮ হাজার ৪৭৯ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা