জাতীয়

মুগদায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদায় বড় মসজিদ এলাকায় একটি নির্মাণাধীন দশতলা ভবনের পঞ্চম তলা থেকে নিচে পড়ে মো. শুভ আলী (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুপুর সোয়া ২টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী ও ফুফাত ভাই সৈকত বলেন, আমরা তালবিয়া ডেভেলপার কোম্পানিতে কনস্ট্রাকশনের কাজ করি। ৬তলা ভবনটির নির্মাণ কাজ চলছে। শুভ এখানে রডমিস্ত্রি হিসেবে কাজ করে। দুপুরে আমরা ৫তলায় কাজ করছিলাম। হঠাৎ সে পড়ে যায়, আমরা কিছুই বুঝতে পারিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মুগদায় ৫তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় একজনকে নিয়ে আসা হয়েছে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মুগদা থানাকে জানানো হয়েছে।

নিহতের বড় ভাই সোহেল রানা জানান, আমি একটি ভবনে কাজ করি আমার ভাই অন্য ভবনে কাজ করে। হঠাৎ খবর পেলাম আমার ভাই ৫তলা থেকে পড়ে গেছে। পরে এসে দেখি সে আর নেই। অল্প কিছুদিন হলো সে বিয়ে করেছে। তার স্ত্রী ৩ মাসের অন্তঃসত্ত্বা। কী জবাব দেব তার কাছে।

তিনি আরও বলেন, আমাদের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার পানি পাড়া গ্রামে। আমার বাবার নাম মৃত নয়ন মিয়া। ৩ ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা