জাতীয়

ভারত থেকে টিকা আসা অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানিয়েছেন, বাংলাদেশ আবার কবে নাগাদ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কোভিড-১৯ টিকা পাবে তা এখনও অনিশ্চিত।

তিনি জানান, দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ এখনো বিপদজনক অবস্থায় থাকায় এ অনিশ্চয়তা দেখা দিয়েছে।

রোববার (২০ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান দোরাইস্বামী।

এদিন তিনি আওয়ামী যুবলীগের কার্যালয়ে যান। এসময় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল তাকে স্বাগত জানান। তিনি যুবলীগ নেতাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে বিক্রম দোরাইস্বামী বলেন, আমরা ভ্যাকসিন উৎপাদন বাড়ানোর কাজ করছি। এর জন্য আরও কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। তখন এ বিষয়ে বিবেচনা করা ভালো। বিষয়টি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান।

তিনি বলেন, উপহার হিসেবে ৩৩ লাখ টিকা দেওয়া হয়েছে। আশা করি টিকা উৎপাদন বাড়লে এটা চলমান থাকবে। কিন্তু ভারতে করোনায় অবস্থা এখনো করুণ। সুতরাং, পরবর্তীসময়ে এ নিয়ে ঠিক কী হবে তা এখনই বলতে পারছি না।

বৈঠকে যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন- যুবনেতা মামুনুর রশীদ, খালেক শওকত আলী, মজিবুর রহমান চৌধুরী (নিক্সন), সুব্রত পাল, রফিকুল ইসলাম এনামুল হক খান, কাজী মাজহারুল ইসলাম,শেখ ফজলে নাঈম প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা