জাতীয়

২৮ মে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে ভূ-গর্ভস্থ ক্যাবল রক্ষণাবেক্ষণের জন্য আগামী ২৮ মে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

বিএসসিসিএল রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, কক্সবাজার সড়ক বিভাগ এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক সড়ক উন্নয়ন কাজের পরিপ্রেক্ষিতে কক্সবাজারস্থ ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহােল পর্যন্ত বর্তমান ভূ-গর্ভস্থ ক্যাবলের বিকল্প রুট হিসেবে নতুন একটি ভূ-গর্ভস্থ ক্যাবল রুট স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে।

নতুন রুটে স্থাপিত অপটিক্যাল ফাইবার ও পাওয়ার ক্যাবলের সঙ্গে এসএমডব্লিউ-৪ সাবমেরিন ক্যাবলের সংযােগ দেওয়ার কার্যক্রমসহ টার্মিনেটেড সার্কিটসমূহের সব ট্রাফিক নতুন ভূ-গর্ভস্থ ক্যাবল (বিচ ম্যানহােল থেকে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন)-এ স্থানান্তরে আগামী ২৮ মে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ ৮ ঘণ্টা সময়ের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

'উল্লেখিত সময়কালে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিটসমূহ বন্ধ থাকবে। তবে ওই সময়ে কুয়াকাটার সাবমেরিন ক্যাবল ও আইটিসি অপারেটরসমূহের সার্কিটগুলো চালু থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন থেকে পারেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা