জাতীয়

দৌলতদিয়া ঘাটে চাপ নেই

নিজস্ব প্রতিবেদক : শিমুলিয়া পারাপারে যাত্রীদের দীর্ঘ লাইন থাকলেও যাত্রী ও যানবাহনের কোনো চাপ নেই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। শুক্র ও শনিবার দৌলতদিয়া ঘাটে ছিল ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। কিন্তু আজ রোববার (০৯ মে) সকাল থেকেই ঘাট এলাকাতে তেমন একটা যাত্রী ও যানবাহন দেখা যায়নি।

করোনা সংক্রমণরোধে সরকার সারা দেশে লকডাউন ঘোষণা করলেও সাধারণ মানুষ সেটিকে অমান্য করে ঈদে বাড়ি ফেরার চেষ্টা করছিল। ঈদে ঘরমুখো মানুষকে ঠেকাতে সরকার বিজিবি মোতায়েন করেন। যা আজ সকাল থেকে কার্যকর হয়েছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পাটুরিয়া প্রান্তের তিনটি পয়েন্টে কাজ করছে বিজিবি। সকাল থেকেই মানুষের চাপ তেমন একটা নেই।

রোববার সকালে সরেজমিন দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ঘাটে তেমন কোন যাত্রী ও যানবাহন নেই। জরুরি সেবার জন্য শুধু মাত্র দুটি ফেরি চালু রেখেছে ঘাট কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্স ও কিছু জরুরি সেবার আওতার গাড়িগুলো নদী পার করছে কর্তৃপক্ষ। ফেরিগুলো ঘাটেই নোঙর রাখা হয়েছে। যদিও দুয়েকজন যাত্রী ও মোটরসাইকেল আসছে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলাবাহিনী।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের ( বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, সারা দেশে লকডাউন চলছে। এরই মধ্যে মানুষ ঈদে বাড়ি ফেরা শুরু করে। অতিরিক্ত মানুষের চাপে সরকার বিজিবি সদস্যদের মাঠে নামিয়েছে। ফলে আজ চাপ নেই যাত্রী ও যানবাহনের।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা