জাতীয়

অন্য দেশ থেকে টিকা সংগ্রহের চেষ্টা চলছে

নিজস্ব প্রতিবেদক : করোনা টিকার সংকট দেখা দেয়ায় চায়না, রাশিয়াসহ অন্যান্য দেশ থেকে টিকা সংগ্রহের চেষ্টা সরকার করছে। একই সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার টিকা যেসব দেশ তৈরি করছে, তাদের সঙ্গেও যোগাযোগ করে টিকা সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বৃহস্পতিবার (৬ মে) কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় করণীয় এবং অক্সিজেন সংকট উত্তরণের উপায় শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ৩ কোটি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অর্ডার করেছি। এর মধ্যে ৭০ লাখ পেয়েছি, আর গিফট হিসেবে আরও ৩০ লাখ পেয়েছি। প্রথম ডোজ হিসেবে আমরা প্রায় ৬০ লাখ ভ্যাকসিন দিয়েছি। আর দ্বিতীয় ডোজ হিসেবে আরও প্রায় ৩০ লাখ ডোজ দিয়েছি।’

মন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন সংকট নিয়ে সরকার সচেতন আছে। অ্যাস্ট্রাজেনেকার টিকার ক্রাইসিস আছে। এ লক্ষ্যে আমরা অন্য সোর্স থেকে টিকা পাওয়ার ব্যবস্থা করছি। রাশিয়ার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। চায়না থেকে আমরা আরও ৫ লাখ ভ্যাকসিন পাবো শিগগরিই। এছাড়া অন্য যেসব দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকা তৈরি করে, তাদের সঙ্গেও যোগাযোগ করছি। আমরা ভ্যাকসিন পেতে সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি দ্রুতই ভালো সংবাদ দিতে পারব।’

তিনি বলেন, ‘ভারতে করোনা পরিস্থিতি থেকে আমাদের শিক্ষা নেয়া উচিৎ। জনসমাগম নিয়ন্ত্রণ না করতে পেরে আজকে ভারতের এই পরিস্থিতি। আমাদের এখানেও ঈদ উপলক্ষে কেনাকাটা যেভাবে বাড়ছে, তাতে আমাদের অবস্থাও ভারতের মতো হতে পারে। ঈদে নতুন জামা আনন্দ দিতে পারে তবে এই আনন্দ ট্র্যাজেডিতেও রূপান্তর হতে পারে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

দেশে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২৩, দিনে গড়ে ১৪ জন

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নি...

শাহজালালে ১৪ কেজি সোনাসহ মালয়েশিয়ানসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জ...

শাহজালালে ২ কর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কর্মীর জ...

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা