জাতীয়

হাসপাতালে করোনা রোগীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: হাসপাতালের বেডে সুইসাইড নোট রেখে কেবিনের বাইরের রেলিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে হাসিব ইকবাল (৫০) নামের এক করোনা রোগী। সুইসাইড নোটে অস্পষ্টভাবে লেখা, ‘আমি স্বেচ্ছায় আত্মহননের পথ বেছে নিলাম। আমাকে মুসলিম রীতিতে দাফন করা হোক।’

শুক্রবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কেন লাফ দিলেন সেই তদন্ত করতে গিয়ে চিরকুটটি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ১১তলার ১১০৬ নম্বর কেবিন থেকে উদ্ধার করে পুলিশ। হাসিব ইকবাল হক দীর্ঘদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি ছিলেন।

পাশের অন্যান্য রোগীদের স্বজনরা সুইসাইড নোটের বিষয়ে বলেন, পুলিশ চিরকুটটি নিয়ে যায় তবে ঘটনার পরপরই আমরা অনেকেই সেটি দেখেছি।

ঘটনার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে উপস্থিত হন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলয় কুমার সাহা সহ (ওসি) অন্যান্য কর্মকর্তারা। হাসপাতালের রেজিস্টার দেখে তারা রোগীর নাম ও বর্তমান ঠিকানা জানতে পারেন। হাসিবের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি ক্লিয়ার হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা