জাতীয়

হঠাৎ বৃষ্টিতে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক : গত কয়েক সপ্তাহের তীব্র গরম আর তাবদাহে জীবন যেন ওষ্টাগত অবস্থা অনুভব করছিলো। এতে জনজীবনে নেমে আসে নিদারুণ অস্বস্তি। তবে শুক্রবার শেষ রাতের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। একই সাথে ঢাকার প্রকৃতির পঙ্কিলতা ধুয়ে মুছে কিছুটা স্নিগ্ধ হয়েছে।

শুক্রবার দিনগত রাতের শেষ প্রহরে অনেকটা সেহরির শুরুর সময় শুরু হয় ঝড়ো হাওয়া। সাথে মেঘের চোখ রাঙানি। দুয়ের মিশেলে শুরু হয় গরম হাওয়া। এর কিছুক্ষণের মধ্যেই নেমে আসে বৃষ্টি। কাঙ্ক্খিত বৃষ্টি। চলে প্রায় ঘণ্টা দুই।

বৈশাখের প্রথম বৃষ্টিতে নগরবাসীর স্নানের সুযোগ না হলেও অন্যদিনের থেকে দীর্ঘ ঘুম দিয়েছেন তা অনুমান করাই যায়।

এদিকে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় নগরীর প্রকৃতি যে ধুলো ধুসরিত হয়েছিলো তা কিছুটা পরিস্কার হয়েছে। এছাড়া ঢাকার রাস্তা-ঘাট, অলিগলিতেও পড়েছে প্রভাব। প্রাণবন্ত হয়ে উঠেছে রোড ডিভাইডার, রাস্তার পাশের গাছগাছালি, লতাপাতা, বাসার সামনের সখের গাছ।

গত কয়েকদিন সড়কে গাড়ি চললেও ধুলো উড়ে পথিকের গতি স্লোথ করতো। আজ অবশ্য সেই ধুলিকণার আধিক্য নেই। বাংলা নতুন বছরে যা নগরবাসীর জন্য বড় উপহার। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বীকার করছেন নেটিজেনরা।

আরাফ হাসান নামের একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, বাংলা বছরের প্রথম বৃষ্টি। আহ! বৃষ্টি নয় যেন স্বস্তি। আল্লাহর নেয়ামত।

মিলা কর্মকার লিখেছেন, নগরী আজ ধুয়ে মুছে দিলো বৈশাখের বৃষ্টি। সড়কে ধুলো উড়ছে না, প্রকৃতিতে এসেছে সজীবতা। রুক্ষতা কেটে পৃথিবী হোক নির্মল।

খোঁজ নিয়ে জানা গেছে বৃষ্টি হয়েছে রাজধানীর হাতিরঝিল, উত্তরা, বাড্ডা, মৌচাক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নীলক্ষেত, নিউমার্কেট, আজিমপুর, রায়ের বাজার, পুরান ঢাকা, মিরপুর, শ্যামলীসহ পুরো ঢাকাতেই।

সান নিউজ/আরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা