হেফাজতের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি গ্রেফতার
জাতীয়

হেফাজতের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সেক্রেটারি মুফতি বশির উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টায় সিদ্ধিরগঞ্জ সানারপাড় লন্ডন মার্কেট এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

তিনি জানান, গ্রেফতারকৃত হেফাজত নেতা মুফতি বশির উল্লাহ গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতা সৃষ্টির ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন। এর যথেষ্ট তথ্য প্রমাণ পুলিশের কাছে রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, সোনারগাঁও উপজেলায় মামুনুল হক ইস্যুতে ব্যাপক ভাঙচুর ও সহিংসতা চালানোসহ ২৮ মার্চ হরতাল চলাকালে মহাসড়কে ব্যাপক বিশৃঙ্খলায় অংশ নেয়া নাশকতাকারীদের চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যে জেলা পুলিশ প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে ওই ঘটনার একের পর এক ছবি প্রকাশ করা হচ্ছে।

সাননিউজ/আরএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা