জাতীয়

‘শিশু বক্তা’ রফিকুল নিয়মিত পর্নো দেখতেন দাবি পুলিশের

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোনে নিয়মিত পর্নোগ্রাফি দেখতেন ‘শিশু’ বক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানী, এমনটাই জানিয়েছে পুলিশ। তার মোবাইল ফোনে আপত্তিকর অ্যাডাল্ট কনটেন্ট বা অশ্লীল ভিডিও থাকার প্রমাণও পেয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এসব তথ্য জানিয়ে গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, রফিকুল নিয়মিত পর্ন ভিডিও দেখাসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৫)(ক) ধারা যুক্ত করা হয়েছে।

তিনি জানান, গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি থাকা রফিকুলকে ৭ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার সকালে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল আদালতে আবেদন করা হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল নেত্রকোনার পূর্বধলার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার হওয়ার পর গাজীপুর মহানগরের গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা