লকডাউন : বন্ধ থাকছে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান
জাতীয়

লকডাউন : বন্ধ থাকছে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৪ থেকে ২১ এপ্রিল লকডাউনের মধ্যে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করে নির্দেশনা জারি করেছে সরকার। এ সময়ে সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান তথা ব্যাংকও বন্ধ থাকবে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ থেকে ২১ এপ্রিল এমন নির্দেশনা দিয়ে সোমবার (১২ এপ্রিল) আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, সব সরকারি, আধাসরকারি, সায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এর আগে রোববার মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গণপরিবহন ও ব্যাংক বন্ধ থাকবে। তবে গার্মেন্টস, শিল্প-কারখানাসহ জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ পদত্যাগের ঘোষণা দেয়া সেই   বিএনপি নেতা গ্রেপ্তার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’- ফেসবুকে এমন স...

গানের কথায় স্বপ্ন বুনছেন ফকির রায়হান

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের সন্তান রাইসুল ইসলাম। সংগীতজগতে যিনি &lsquo...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ, শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম প্রথিতযশা ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা