জাতীয়

ঢাকা-জলপাইগুড়ি রুটে ট্রেন উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ও ভারতের জলপাইগুড়ির মধ্যে চলাচলকারী ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেন আজ উদ্বোধন করা হবে। শনিবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্রেনটি উদ্বোধন করার কথা রয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

এর আগে রেলওয়ে সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা-জলপাইগুড়ি চলাচলকারী ট্রেনটির নাম প্রম্তাব করা হয়েছে ‘মিতালী এক্সপ্রেস’। ভারতের আপত্তি না থাকলে এই নামটিই চূড়ান্ত হবে।

গত রোববার (২১ মার্চ) রেলওয়ের পক্ষ থেকে নতুন ট্রেনের প্রস্তাবিত নাম জানানো হয়।

ট্রেনটি উভয় দেশ থেকে সপ্তাহে দুই দিন করে চলাচল করবে। বাংলাদেশ থেকে সোমবার এবং বৃহস্পতিবার ট্রেনটি যাত্রা করবে। অন্যদিকে ভারত থেকে রোববার ও বুধবার যাত্রার প্রস্তাব করা হয়েছে। ট্রেনটি পথে কোনো স্টেশনে দাঁড়াবে না।

বর্তমানে দুই দেশের মধ্যে ‘ঢাকা-কলকাতা’ রুটে ‘মৈত্রী’ এবং ‘কলকাতা-খুলনা’ রুটে ‘বন্ধন’ নামে দুটি ট্রেন চলছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা