জাতীয়

‘বিশ্বে বাংলা ভাষার অবস্থান সপ্তম’

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, সারা পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান সপ্তম।

তিনি বলেন, ২০০০ সাল থেকে বিশ্বের ১৯৩টি দেশে আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি হয়েছে আমাদের মাতৃভাষার জন্য ত্যাগের কারণে। ভাষার জন্য আমাদের মতো কোন জাতির ত্যাগ নেই। বাংলাদেশের সূতিকাগার যেমন মেহেরপুরের মুজিবনগর। তেমনি ভাষা আন্দোলনেও মেহেরপুরের অনেক ত্যাগ আছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) ১২টার দিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভার্চুয়াল জুমে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ, পিপি এ্যাড. পল্লব ভট্টাচার্য, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলি প্রমুখ।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা