জাতীয়

মরলে সবাই মরবো : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ১৮ কোটি মানুষকে গুলি করে মারার মতো এত গুলি সরকারের কাছে মজুদ নেই। সুতরাং আমরা যদি মনে করি দেশের জন্য সবাই মরবো তাহলে কেউ মরবো না, সবাই বাঁচবো। আর আমরা নানাভাবে নানা কৌশলে যদি বাঁচতে চাই, তাহলে নানা অপকৌশলে আমরা তিলে-তিলে সবাই মরবো।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অন্যান্য নেতাদের রোগমুক্তি কামনায় শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরাতো মরবোই, আমাদের স্বাভাবিক মৃত্যু যখন হবার হবে, কিন্তু আমরা যেনো অন্যায়ের শিকার হয়ে মৃত্যুবরণ না করি। দেশটা যেনো আজ মৃত্যুর স্বীকার না হয়, জাতি যেনো আজ মৃত্যুর স্বীকার না হয়। তাই আজকে আমি বলবো করোনার চাইতে যে কঠিন রোগে দেশ আক্রান্ত সেটা থেকে দেশকে মুক্ত করতে হবে।

শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী আমির খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদলের সঞ্চলনায় মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলেরসহ সভাপতি সুমন ভূঁইয়া প্রমুখ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা