জাতীয়

পরাজিত শক্তির উত্থান রুখে দেয়া হবে : নওফেল

নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম : সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে মন্তব্য করে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি করা পরাজিত শক্তির উত্থান ঠেকাতে মারমুখী আচরণ নয়, তাদের যুক্তি দিয়ে বুঝানোর আহ্বান জানান নওফেল। তিনি বলেন, মারমুখী হওয়ার দরকার নেই। আমরা যুক্তি দিয়ে, আলোচনার মাধ্যমে তাদের বুঝাবো। এই পরাজিত শক্তির উত্থান আমরা হতে দেবো না।

বাংলাদেশকে আফগানিস্তান-পাকিস্তান হতে দেবো না। বাংলাদেশ অস্থিতিশীল হলে অনেক অস্ত্র ব্যবসায়ীর লাভ।তারা এখানে অস্ত্র ব্যবসা করবে। আফগানিস্তানে করে যেমন। আমরা বাংলাদেশকে আফগানিস্তান, পাকিস্তান হতে দেবো না।

তিনি বলেন, আমরা বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে একটা উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। সেখানে আমাদের সমৃদ্ধি হবে। সেখানে সহনশীলতা থাকবে। সেখানে শান্তি থাকবে।

শুধু পয়সা ইনকাম করলে শান্তি আসে না। পৃথিবীর অনেক দেশে অনেক অর্থ আছে, কিন্তু শান্তি নেই। স্থিতিশীলতা না থাকলে মানুষে মানুষে সদ্বভাব না থাকলে, বৈষম্য বেশি থাকলে শান্তি আসে না। যোগ করেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নগরের চান্দগাঁও এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন নওফেল।

নওফেল বলেন, সকল পর্যায়ে আমাদের সংবিধানে নির্দেশিত মূলনীতিগুলোর চর্চা করতে হবে। জাতির পিতা সহনশীল, ধর্ম নিরপেক্ষ সমাজের স্বপ্ন দেখিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন। তার আদর্শ যদি আজকে ভুলন্ঠিত হয়, তাহলে কোনো বিনিয়োগের সুফল আমরা পাবো না।

কারণ অরাজকতা, অস্থিতিশীলতা, হানাহানি, সাম্প্রদায়িক দাঙ্গায় এই বাংলাদেশ ভরে যাবে। তাই নিজেদেরকে শিক্ষিত এবং প্রশিক্ষিত করার মাধ্যমে অর্থনৈতিক সম্ভাবনার যে দুয়ার শেখ হাসিনার সরকার খুলে দিয়েছে, সেখানে আমাদের ঢুকে পড়তে হবে। নিজেদের উন্নত করতে হবে।

নওফেল বলেন, রাজনীতি করলে মত থাকবে, দ্বিমত থাকবে, বাদ-প্রতিবাদ থাকবে। কিন্তু দ্বীনের প্রশ্নে, ইসলামের প্রশ্নে কি আমরা কোনো দ্বিমত করতে পারি? সেটা নিয়ে কি কোনো বিরোধিতা করতে পারি? আমার দ্বীন, আমার ঈমান, এটা আমার জন্য অত্যন্ত পবিত্র।

স্থানীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, প্রকল্প পরিচালক মো. মোস্তফা কামাল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. মিজানুর রহমান।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা