জাতীয়

পাচারকৃত টাকা ফেরাতে ১৮ দেশে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক : বিদেশে পাচার করা ৬০ দুর্নীতিবাজের টাকা দেশে ফেরত আনতে ১৮ দেশে চিঠি পাঠিয়েছে দুনীতি দমন কমিশন (দুদক)। সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকারসহ এই ৬০ জনের পাচার করা টাকা ফেরত আনতে মিউচ্যুয়াল লিগ্যাল এসিস্ট্যান্ট রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দেশগুলোতে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ১৮টি দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করা হয়েছে। পাশাপাশি বিদেশে থাকা কয়েকজন দুর্নীতিবাজকে দেশে ফেরতের বিষয়ে ইন্টারপোলের সাহায্য চেয়েও আবেদন করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

দুদক জানায়, ইতোমধ্যে ৩৫ জন দুর্নীতিবাজ ব্যক্তির অর্থপাচারের রেকর্ডপত্র দুদকের তদন্ত কর্মকর্তারা হাতে পেয়েছেন। তথ্য-প্রমাণের ভিত্তিতে অনেকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চার্জশিট আকারে আদালতে দাখিল করা হয়েছে। কারও বিরুদ্ধে আদালতে ট্রায়াল চলছে। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, ইন্ডিয়া, থাইল্যান্ডসহ অনেক দেশে অর্থপাচার করা হয়েছে।

সেসব দেশগুলোতে এমএলএআর পাঠিয়েছেন দুদকের তদন্ত কর্মকর্তারা। পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পর্যায়ের অন্তত ২২ জন কর্মকর্তা এ নিয়ে কাজ করছেন।

দুদক সূত্রে জানা যায়, এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক আরব আমিরাতের দুবাইয়ে ১৬০ কোটি টাকা পাচার করেছেন। দুদকের তদন্ত কর্মকর্তা ও উপ-পরিচালক গুলশান আনোয়ার দুবাই থেকে সে টাকা ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমএলএআর পাঠান।

অনলাইন ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকা বিদেশে পাচারের বিষয়ে তদন্ত করছে দুদক। সেলিম প্রধানের পাচার করা টাকা দেশে ফেরাতে থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে আবেদন করেছেন দুদক।

স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত কেরানি আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে ২৬৩ কোটি ৭৩ লাখ টাকা বিদেশে পাচারের অভিযোগ নিয়ে তদন্ত করছেন দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলাম। চলতি বছরের ২৭ জুন সে দম্পতির বিরুদ্ধে দুটি মামলা করেন। এরপর টাকা দেশে ফেরাতে অস্ট্রেলিয়ায় আবেদন করেন।

কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচারের হোতা প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের বিষয়েও তদন্ত চলছে। পি কে হালদারের পাচার করা অর্থের মধ্যে ৬৫০ কোটি টাকার তথ্য পেয়েছে দুদক। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. সালাউদ্দিন আহমেদ টাকা ফেরত আনতে আবেদন করেন।

কেন্দ্রীয় যুবলীগের সাবেক বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের তদন্তে প্রায় ১০০ কোটি টাকা মালয়েশিয়া ও ভারতে টাকা পাচার করেছে। এমপি শহিদ ইসলাম পাপুল, গত কমিটির যুবলীগ থেকে বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান ও তার স্ত্রী, বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম, শেয়ার খাতের ব্যবসায়ী লুৎফর রহমান বাদলসহ আরও কিছু দুর্নীতিবাজের পাচার করা টাকা ফেরাতে কাজ করছে দুদক।

দুদকের একজন কর্মকর্তা বলেন, ৫৫ থেকে ৬০ ব্যক্তির পাচার করা টাকা দেশে ফেরাতে এরই মধ্যে দুদকের প্রধান কার্যালয় থেকে এমএলএআর পাঠানো হয়েছে। দুদক থেকে পাঠানো ৩০টির বেশি চিঠির জবাব পাওয়া গেছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে শুধু মামলাই নয়, বিদেশ থেকে পাচার করা টাকা ফিরিয়ে আনার বিষয়ে এখন জোর দিয়েছে কমিশন।

দেশ থেকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। নানা কৌশলে টাকা পাচার করছেন দুর্নীতিবাজরা। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফিন্যানশিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) এক প্রতিবেদনে উঠে আসে, শুধু ২০১৫ সালেই বাংলাদেশ থেকে ১ হাজার ১৫১ কোটি ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার করা হয়েছে।

জিএফআইর তথ্য মতে, গত সাত বছরে বাংলাদেশ থেকে ৫ হাজার ২৭০ কোটি ডলার পাচার হয়েছে। স্থানীয় মুদ্রায় যা সাড়ে ৪ লাখ কোটি টাকা। টাকা পাচারে বিশ্বের শীর্ষ ৩০ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। এ ছাড়া দক্ষিণ এশিয়ার এসংক্রান্ত তালিকায় ভারতের পরেই বাংলাদেশের অবস্থান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা