ছবি: সংগৃহীত
জাতীয়

মোহাম্মদপুরে সড়ক অবরোধ, অফিসগামী মানুষের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং অফিসগামী যাত্রীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে চালকেরা অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

অবরোধের কারণে দীর্ঘ সময় আটকে থাকতে হয় বিভিন্ন গন্তব্যের যাত্রীদের। এক মোটরসাইকেল আরোহী জানান, তিনি ধানমন্ডিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিন্তু প্রায় পৌনে এক ঘণ্টা ধরে মোটরসাইকেলে বসে থাকলেও সামনে এগোতে পারছেন না।

আমজাদ হোসেন নামের এক বাসযাত্রী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে সরকারের নতুন করে ভাবা প্রয়োজন। চালকেরা যখন-তখন সড়ক অবরোধ করলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। ব্যস্ত সময়ে এ ধরনের কর্মসূচির কারণে অফিসগামী মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েন বলেও মন্তব্য করেন তিনি।

তবে প্রায় দেড় ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অটোরিকশাচালকেরা। এরপর সড়কটিতে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশ কথা বলেছে এবং তাঁদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করেছে।

চালকদের দাবির বিষয়ে তিনি জানান, তাঁরা প্রধান সড়কে চলাচলের সুযোগ চেয়েছিলেন। তবে পুলিশ তাঁদের জানিয়েছে, অনুমোদিত সড়কেই অটোরিকশা চালাতে হবে। বিষয়টি বুঝিয়ে বলার পর চালকেরা অবরোধ প্রত্যাহার করে নেন।

অবরোধ তুলে নেওয়ার পর মোহাম্মদপুর-বসিলা সড়কে যান চলাচল পুনরায় শুরু হলেও সৃষ্ট যানজট পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার: ট্রাম্প

ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন জাপানের ড. আতসুশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়া...

রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অভিযান

নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন...

বিমানবন্দরে হামলার পর রিয়াদে এক সপ্তাহ অনলাইনে চলবে স্কুলের ক্লাস

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনার পর শহরটির সব স্...

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে এআই এখন দৈনন্দিন জীবনের অংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা