জাতীয়

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

এম আর মিলন স্টাফ রিপোটার

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২ আয়োজন করতে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।

আগামী ২৮ নভেম্বর চারটি ক্যাটাগরিতে ম্যারাথনটি অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ২১ দশমিক ১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১ দশমিক ০২ কিলোমিটার দৌড়। সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত এ ম্যারাথনে অংশ নিতে ক্যাটাগরিভেদে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯০২, ৮০২, ৭০২ ও ৫০২ টাকা।

রেজিস্ট্রেশন শুরু হবে ৫ অক্টোবর দুপুর ১২টা থেকে। আগ্রহীরা https://firemarathon102.org ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন। ম্যারাথনে সর্বোচ্চ ৫ হাজার ১০২ জন অংশগ্রহণের সুযোগ পাবেন।

ম্যারাথনটি নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডের সামনে ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে অনুষ্ঠিত হবে।

ম্যারাথন আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনার ক্ষেত্রে অনেক সময় দেরিতে সংবাদ পাওয়ার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে মানুষকে আরও সচেতন করা গেলে দ্রুত সংবাদ পাওয়া এবং রেসপন্স টাইম কমানো সম্ভব হবে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণও কমিয়ে আনা যাবে।

তিনি আরও বলেন, এ আয়োজনের মাধ্যমে ফায়ারফাইটারদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ ও হৃদ্যতা আরও বাড়বে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে AIMS Certified 2026 Fire International Marathon-102-এ অংশ নেওয়ার পাশাপাশি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানান তিনি।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর বিমানবন্দর থানার মামলায় অবসরপ্রাপ্ত মেজর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা