ছবি: সংগৃহিত
জাতীয়

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

নিজস্ব প্রতিবেদক

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে পৌঁছেছে। বর্তমানে ৫৬টি উপজেলা, ৩৭৪টি ইউনিয়ন এবং চারটি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৭৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছেন ২৯৮ জন।

শনিবার (১৮ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বন্যাকবলিত জেলাগুলো হলো খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। জেলাটিতে মারা গেছেন ৩২ জন, যার মধ্যে স্থানীয় বাসিন্দা ১৯ জন এবং রোহিঙ্গা ১৩ জন। এছাড়া চট্টগ্রামে ১৬ জন, বান্দরবানে সাতজন, রাঙামাটিতে তিনজন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে খাগড়াছড়িতে একজন, বান্দরবানে দুজন, কক্সবাজারে ২৫ জন (স্থানীয় ২০ ও রোহিঙ্গা পাঁচ) এবং চট্টগ্রামে ১২ জন রয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নগদ অর্থ, চাল, শুকনো খাবার, শিশু খাদ্য, গোখাদ্য, ঢেউটিন এবং গৃহ নির্মাণ অনুদানসহ বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব ত্রাণের উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

ত্রাণ বরাদ্দের মধ্যে কক্সবাজারে দেওয়া হয়েছে ৪০ লাখ টাকা নগদ, ৪৫০ মেট্রিক টন চাল, এক হাজার বান্ডিল ঢেউটিন, শিশু খাদ্য ও গোখাদ্য। চট্টগ্রামে বরাদ্দ দেওয়া হয়েছে ৭৫ লাখ টাকা নগদ, এক হাজার ২০০ মেট্রিক টন চাল, এক হাজার বান্ডিল ঢেউটিন, শুকনো খাবার, শিশু খাদ্য ও গোখাদ্য। বান্দরবানে বরাদ্দ দেওয়া হয়েছে ২০ লাখ টাকা নগদ, ৪০০ মেট্রিক টন চাল, শিশু খাদ্য ও গোখাদ্য। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও অতিরিক্ত সহায়তা দেওয়া হয়েছে।

এ ছাড়া খাগড়াছড়ি, রাঙামাটি, মৌলভীবাজার ও হবিগঞ্জেও নগদ অর্থ, চাল, শুকনো খাবার, ঢেউটিন এবং গৃহ নির্মাণ অনুদান বরাদ্দ ও বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

হাসিনার পালানোর কারণ জানালেন তথ্যমন্ত্রী 

জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে অপ্রতিরোধ্য মনে করাই শাস...

শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শি...

গজারিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক কিশোরীকে অপ্রীতিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও একাধ...

বিরোধী দলের ভাষা স্বৈরাচারের মতো : মির্জা ফখরুল

বর্তমান বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএন...

দেশে ভোটারের সংখ্যা জানাল ইসি  

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার হালনাগাদ তালিকা প্রকাশ করেছে নি...

তারেক-মোদি বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা