স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহিত
জাতীয়

বেনজীর ও হাদী হত্যা মামলার আসামিদের ফেরত আনার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী 

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেপ্তার তিন সন্দেহভাজনকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইউএই থেকে এবং হাদী হত্যা মামলার তিন সন্দেহভাজনকে ভারত থেকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ। এখন সংশ্লিষ্ট দুই দেশের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সরকার।

তিনি বলেন, “আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় সব নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। আশা করছি, উভয় সরকারের কাছ থেকেই শিগগিরই ইতিবাচক সাড়া পাওয়া যাবে।”

মন্ত্রী জানান, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। প্রত্যর্পণের প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য ইউএই কর্তৃপক্ষ বাংলাদেশকে ৩০ দিনের সময় দিলেও তাদের অনুরোধে মাত্র তিন দিনের মধ্যেই সব প্রয়োজনীয় আইনি নথি প্রস্তুত করে পাঠানো হয়েছে।

শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিন সন্দেহভাজনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের প্রত্যর্পণের জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছেও প্রয়োজনীয় সব নথিপত্র পাঠানো হয়েছে। বর্তমানে তারা ভারতে অনুপ্রবেশসহ অন্যান্য মামলায় বিচারাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, ভারতে কোনো মামলা বিচারাধীন থাকলেও নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযুক্তদের বাংলাদেশে হস্তান্তরের সুযোগ রয়েছে। এ কারণে আইনি প্রক্রিয়া শেষে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা