ছবি: সংগৃহীত
জাতীয়
ডিএমপি কমিশনার

নাশকতা করলে গুলি করার নির্দেশনা ব্যক্তিগত নয়; আইনের বিধান

সান নিউজ অনলাইন

ঢাকা মহানগর (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, রাজধানীতে ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন লাগিয়ে নাশকতা ঘটানো হলে নির্দেশনায় “গুলির ব্যবহারের” যে বিধান আছে, তা তার ব্যক্তিগত ভাবনা নয় বরং আইনগতভাবে স্বীকৃত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

গত ১৬ নভেম্বর এক বেতার বার্তায় নাশকতা করতে গেলে গুলি করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এ নির্দেশনার বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, গুলি করার সিদ্ধান্ত আমার ব্যক্তিগতভাবে নয়; নাশকতা ঘটলে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল নিক্ষেপ বা অগ্নিসংযোগ করে নাশকতা হলে আইনের কঠোর প্রয়োগের নির্দেশনাই তিনি তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজধানীতে মিরপুরের পল্লবী থানার সামনে এক ঘটনায় তিনটি ককটেল বিস্ফোরণ হয় এতে আহত হন পুলিশ সদস্য এসআই নুর ইসলামসহ তিনজন। এমন ঘটনা বাড়ায় পুলিশের মনোবল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

নাশকতাবাদ রোধ করতে না পারলে ভবিষ্যতে সাধারণ মানুষকে নিজের ঘরবাড়ি নিজে পাহারা দিতে হতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করেন কমিশনার।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা