সংগৃহীত ছবি
জাতীয়

আহতদের স্বাস্থ্যকার্ড দেবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: আজ দেশে জুলাই বিপ্লবে আহত সকলের হাতে স্বাস্থ্যকার্ড তুলে দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

আরও পড়ুন: মেট্রোরেল লাইনে ফানুস

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বছরের ১ম দিনে জুলাই বিপ্লবে আহত সকল যোদ্ধাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি স্বাস্থ্যকার্ড ইস্যু করা হবে। ঐ দিন বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের হাতে স্বাস্থ্যকার্ড তুলে দেবেন প্রধান উপদেষ্টা।

এর আগে, গত (১৪ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আহতদের সাথে ৬ উপদেষ্টার বৈঠক হয়। এরপর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান গণমাধ্যমকে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের বিনামূল্যে আজীবন চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি ইউনিক আইডি কার্ড দেওয়া হবে। এ সময় সকল সরকারি প্রতিষ্ঠান থেকে তারা সারাজীবন বিনামূল্যে সেবা পাবেন। যে সকল বেসরকারি হাসপাতালের সাথে সরকারি চুক্তি থাকবে সেখানেও বিনামূল্যে সেবা পাবেন তারা।

আরও পড়ুন: তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান

তিনি আরও বলেন, আহতদের চিকিৎসায় সকল সরকারি হাসপাতালে ডেডিকেটেড বেড থাকবে। এছাড়াও ঢাকার সকল হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা