সংগৃহীত ছবি
জাতীয়

ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজারে পূর্ব শত্রুতার জেরে ৮ তলা ভবনের ছাদ থেকে ফেলে মো. জীবন (১৮) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে লতিফ নামে এক যুবকের বিরুদ্ধে।

আরও পড়ুন: ৭ বিভাগে বৃষ্টি পূর্বাভাস

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিক মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জীবন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঢালিপাড়া গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। বর্তমানে চকবাজার এলাকায় ভাড়া থাকতেন। তিনি একটি স্টেশনারি দোকানের কর্মচারী ছিলেন।

নিহতের চাচা হৃদয় জানান, ‘কিছু কথা আছে’ এই কথা বলে আমার ভাতিজাকে লতিফ নামের একটি ছেলে আমজাদ মিয়ার ৮ তলা ভবনের ছাদে নিয়ে যায়। এক পর্যায়ে আমার ভাতিজাকে সে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। পরে আমার ভাতিজার চিৎকার শুনে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই। মৃত্যুর আগে ভাতিজা বলে গিয়েছিল লতিফ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মধ্যরাতের দিকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা