সংগৃহীত ছবি
জাতীয়

সচিবালয়ে গ্রেফতার ২৬ শিক্ষার্থী কারাগারে

নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় গ্রেফতার ২৬ শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই ইকরামুল হক।

আরও পড়ুন: সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, গ্রেফতার ২৬

এদিকে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। এ সময় উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া শিক্ষার্থীরা হলো- জহিরুল ইসলাম (২০), মো. ফয়সাল হাসান (২১), মো. রায়হান হোসেন (২১), মো. রুবেল আহাম্মেদ (১৮), মো. রিয়াদ মাহমুদ (২১), মো. মেজবাউর রহমান মিল্লা (১৮), মেহেদী হাসান (১৮), সোহান (২১), ইমরান হোসেন আরমান (১৮), মেহেদী হাসান অন্তর (১৯), সাগর (১৮), রোহান (১৮), শাহরিয়ার হোসেন (১৮), আহাদ মোল্লা (২২), সোহান (১৮), মাসনুন (১৮), নাঈম (১৮), ইমাম হাসান (১৮), শাকিল (১৮), সেলিম (১৮), সাকলাইন মুস্তাক (১৮), হানজালাল (২২), মশিউর রহমান (১৮), প্রান্তিক (১৮), তাছিম রহমান (১৮), রবিন মিয়া (১৮)।

আরও পড়ুন: রাজধানীর জেনেভা ক্যাম্পে সংঘর্ষ

তার আগে বুধবার (২৩ অক্টোবর) তাদেরকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধ...

মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্...

শিয়ালের হামলায় মারা গেল ‘বিজলী’

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শিয়ালের আক্রম...

বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন

নোয়াখালীর হাতিয়ায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা