সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে গাড়ির ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের ১ নারী (৩৫) নিহত হয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় এই দুর্ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বাংলাদেশকে ২০০ মি‌লিয়ন ডলারের সহায়তা

ডেমরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ডেমরার বাঁশেরপুল এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ঐ নারীকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ঐ নারীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পারি নিহত ঐ নারী বাঁশেরপুল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এর পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। বর্তমানে সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। এ সময় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা