সংগৃহীত ছবি
জাতীয়

রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগের জাদুঘরের সামনে ব্যাটারি চালিত অটোরিকশা থেকে নিচে পড়ে আহত তানিয়া খানম (৩৩) নামে এক নারী মারা গেছেন।

আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট নিহত ১

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাতে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের স্বামী হাসিব শেখ জানান, আমার স্ত্রী অসুস্থ ছিলেন, আমি স্ত্রীকে ডাক্তার দেখিয়ে হাজারীবাগের গনকটুলি বাসায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে যাওয়ার পথে শাহবাগ জাদুঘরের সামনে আমার স্ত্রী রিকশা থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট থানার খালিশপুর গ্রামে। বর্তমানে হাজারীবাগের গণকটুলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি ২ মেয়ে ১ ছেলের জননী ছিলেন।

ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা