সংগৃহীত ছবি
জাতীয়

বন্দরে ৩ নম্বর সংকেত

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

আরও পড়ুন : সীমান্তে পিঠ দেখাবেন না

শনিবার (৭ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তরদিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর (পুনঃ) স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা