সংগৃহীত ছবি
জাতীয়

প্রধান উপদেষ্টার-রাজনৈতিক দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের পরে ড. মুহাম্মদ ইউনূসের সাথে ২য় বারের মতো বৈঠকে বসছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

শনিবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজধানীতে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়া কথা রয়েছে।

আরও পড়ুন: ২ অঞ্চলে ঝড়ের আভাস

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, শনিবার বিকেল ৩টায় এই বৈঠকটি শুরু হবে এবং চলবে রাত ৮টা পর্যন্ত।

তার আগে, দেশের ক্ষমতা গ্রহণের পরে বৃহস্পতিবার (৮ আগস্ট) ড. ইউনূসের সাথে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। এই দিন তার সাথে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। সেই দিন ক্ষমতাচ্যুত দল আ’লীগ বা ১৪ দলীয় জোটের কেউ এই বৈঠক করেননি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ১ বৈঠক শেষে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আলাপ-আলোচনার প্রক্রিয়া চালু রাখবে। তারা যে সকল সংস্কার প্রস্তাব দেবে তা সরকার গ্রহণ করবে।

আরও পড়ুন: রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

এর পরে এই দিন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৩ নেতা। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এ বৈঠকে বিএনপির নেতারা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা, দেশে নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা সম্পর্কে মতবিনিময় করেন।

তারা আরও বলেন, দেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং ভবিষ্যতেও এই সমর্থন থাকবে।

বর্তমান সরকারের পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব দেশের সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে ব্যাপকভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয়, সেই ব্যাপারে তারা অনুরোধ করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা