সংগৃহীত ছবি
জাতীয়

কাল চালু হচ্ছে না মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১ মাস ধরে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। এদিকে শনিবার (১৭ আগস্ট) মেট্রোরেল চালু করার কথা থাকলেও তা এখনো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে, মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ তথ্য চেয়েছেন

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

এতে বলা হয়, সরকার গত রোববার (১১ আগস্ট) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন ৬-এর মেট্রোরেল চলাচল প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে ৭ দিনের মধ্যে পুনঃরায় চালু করার জন্য নির্দেশনা দিয়েছেন। এরপর অনিবার্য কারণবশত মেট্রোরেল পুনঃরায় চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি।

এতে আরও বলা হয়েছে, এ সময় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালন পরীক্ষণ শেষে মিরপুর-১০ এবং কাজীপাড়া এই ২টি স্টেশন ছাড়া অপর ১৪টি স্টেশনের সমন্বয়ে মেট্রোরেল পুনঃরায় চালুর জন্য মেট্রোরেল সিস্টেম ও মেট্রো ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ

পূর্বপরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেলটি পুনঃরায় চালু করা সম্ভব না হওয়ায় দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

অপরদিকে ডিএমটিসিএলের একটি সূত্রে জানা যায়, মূলত এই প্রতিষ্ঠানটির কর্মীদের ১টি অংশ বেতন-ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে কর্মবিরতিতে থাকায় শনিবার থেকে মেট্রোরেল চালু করা সম্ভব হচ্ছে না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা