ছবি-সংগৃহীত
প্রবাস

মেঘালয়ে গণপিটুনিতে বাংলাদেশির মৃত্যু

সান নিউজ ডেস্ক : ভারতের মেঘালয়ে গণপিটুনিতে এক বাংলাদেশির নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : অগ্নিসন্ত্রাসীরা যেন ক্ষমতায় না আসে

মেঘালয়ের গারো পাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিহতের নাম মনিরুল হোসেন। এই সময়ের দাবি, মনিরুল মাদক কিনতে অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় সীমান্ত পার হয়ে অন্তত তিনজনকে ভারতের মাটিতে ঢুকতে দেখেছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জওয়ানরা। কিন্তু রাতের অন্ধকারে তারা কোথায় লুকিয়ে পড়ে তা আর খুঁজে পাননি জওয়ানরা।

আরও পড়ুন : বাংলাদেশে আসছে না আর্জেন্টিনা

বলা হচ্ছে, রোববার রাতে প্রবেশ করার পরে মনিরুল হোসেন চলে যান পুরাখাসিয়া। সেখানেই স্থানীয়রা তাকে বেধড়ক মারধর করে।

পশ্চিম গারো পাহাড় জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, মারধর করার ঘটনার বিষয়টি তারা অনেক পরে জানতে পারেন। ঘটনা জানার পরেই ঘটনাস্থলে যায় পুলিশ। তাকে আমরা কোন রকমে ওই এলাকা থেকে উদ্ধার করি। তাকে থানাতেও নিয়ে আসা হয়। মাথাসহ শরীরের বিভিন্ন অংশে অনেকগুলো আঘাতের চিহ্ন ছিল।

আরও পড়ুন : ইউক্রেনের তিন যুদ্ধবিমান ভূপাতিত

ওই পুলিশ কর্মকর্তা বলেন, সোমবার রাতেই তাকে পাঠানো হয় টুরা সিভিল হাসপাতালে। মঙ্গলবার ওই হাসপাতালেই মৃত্যু হয় মনিরুল হোসেনের।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা