প্রবাস

কানাডায় নিখোঁজ বাংলাদেশি ছাত্রের লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক : সামিউজ্জামান (২৪) নামে নিখোঁজ এক বাংলাদেশি শিক্ষার্থীর লাশ কানাডার একটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার ম্যানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগের রেড রিভার নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ১৮ দিন ধরে নিখোঁজ ছিলেন।

প্রবাসীদের সূত্রে জানা গেছে, সামি ইউনিভার্সিটি অব ম্যানিটোবার কম্পিউটার বিজ্ঞানের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ম্যানিটোবায় বাইসন ট্রান্সপোর্ট নামের একটি কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে খণ্ডকালীন চাকরি করতেন।

জানা গেছে, রেড রিভার নদীর কাছেই বাংলাদেশি বন্ধুদের সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন সামি। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়। বাবার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। দুই ভাইয়ের মধ্যে সামি ছোট।

উইনিপেগ সিটি পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সামি। তার বন্ধুরা বেশ কয়েকদিন খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে ২০ জানুয়ারি তারা পুলিশকে বিষয়টি জানান।

এর সাতদিন পর রেড রিভার থেকে তার মরদেহ উদ্ধার করল পুলিশ। মরদেহটি পুলিশের হেফাজতে আছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

ডেঙ্গুতে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের মৃ...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা