ফাইল ছবি
রাজনীতি

বিএনপির মাথায় ভূত চেপেছে

নিজস্ব প্রতিনিধি: বিএনপির মাথায় তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ, পার্লামেন্ট বিলুপ্তি- এই তিন ভূত চেপেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশ চাইলে বিএনপির মাথা থেকে তিন ভূত নামাতে হবে।

আরও পড়ুন: সংলাপের প্রয়োজন নেই

শনিবার (১০ জুন) বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, মির্জা ফখরুল জ্যোতিষীর মতো কথা বলেন, ভোট হলে ১০টিও পাবে না। যে ঐক্যে মানুষ নেই, সেটি আন্দোলনের রূপ নিতে পারে না। দুর্নীতিতে যারা বারবার চ্যাম্পিয়ন তাদের বিরুদ্ধে খেলা হবে।

আরও পড়ুন: সব মহানগরে বিএনপির পদযাত্রা

সরকার পদত্যাগ করলে কার সঙ্গে সংলাপে বসবেন? প্রশ্ন করে মন্ত্রী আরও বলেন, ফখরুল অবান্তর কথা বলছেন, বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্রের অপচেষ্টা করছেন। ভিসানীতিসহ কিছু নিয়ে শঙ্কিত নয়। অপকর্মের জন্য বিএনপিকেই খেসারত দিতে হবে।

জামায়াত মাঠে নামেনি, বিএনপি তাদের নামিয়েছে অগ্নি সন্ত্রাস করতে- বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা