স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)
রাজনীতি

আওয়ামী লীগ হিমালয় পর্বতের মতো

সান নিউজ ডেস্ক: বিএনপি’র নেতারা বলেন আওয়ামী লীগ কিছুই করে নাই আসলে তারা অন্ধ তারা দেখতে পায় না। তারা মনে করে আওয়ামী লীগকে ধাক্কা দিলেই পড়ে যাবে, তারা জানে না আওয়ামী লীগ হিমালয় পর্বতের মতো, তাকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আরও পড়ুন: এখনই বিদ্যুতের দাম বাড়ছে না

সোমবার (২১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি ষড়যন্ত্র করছে। তাদের আমলে গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলা, জঙ্গিবাদ হয়েছিল। তারা যুদ্ধ অপরাধীদের মন্ত্রী বানিয়েছিলো। তারা পুনরায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পায়তারা করছে। আমাদের সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন ধরে রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।

আরও পড়ুন: ২৮ নভেম্বর এসএসসির ফল

সাটুরিয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুল সালামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা