রাজনীতি

সৈয়দপুরে বর্ধিত সভায় জাতীয় পার্টির দু’গ্রুপের সংঘর্ষ

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্ধিত সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলের নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমানকে লাঞ্চিত করা হয়। পরে তাঁকে নিরাপদে সরিয়ে নেয় পুলিশ।

বুধবার (১৩ জুলাই) বেলা ৪টার দিকে শহরের আদিবা সেন্টারে আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে এমপি আদেলুর রহমান ও সিদ্দিকুল আলম সিদ্দিক গ্রুপের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় নেতা-কর্মীরা জানান, বর্ধিত সভাকে কেন্দ্র করে শুরু থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এতে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সাবেক আহবায়ক সিদ্দিকুল আলম সিদ্দিক। প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এমপি আদেলুর রহমান নিজেকে আহবায়ক ও সিদ্দিকুল আলমকে সদস্য সচিব করার প্রস্তাব করেন।

তার এ প্রস্তাবে সিদ্দিকুল আলম মঞ্চ থেকে নেমে চলে যান। পরে সবার অনুরোধে তিনি ফিরে এলে তাকে আহবয়ায়ক ও আদেলুর রহমানকে সদস্য সচিব করার ঘোষণা দেন জাতীয় পার্টির জেলা কমিটির আহবায় সাবেক সাংসদ এ্যাড, এনকে আলম চেীধুরী।

এ ঘোষনার পর এমপির অনুসারীরা উত্তেজিত হন। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একই সময় এমপি আদেলুর রহমানকে লাঞ্চিত করা হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা