রাজনীতি

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় সরকার প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় সরকার প্রয়োজন।

বুধবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, আজকে যে সরকার, তাদের অধীনে কোনোভাবে পরিবর্তন সম্ভব না। কারণ তারা গণতন্ত্র হত্যা করার জন্য দায়ী। মানুষের ভোটের অধিকারকে হত্যা করে গায়ের জোরে ক্ষমতায় আছে। তারা কখনও গণতন্ত্র ফিরিয়ে দেবে না। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে না।

তিনি বলেন, এ দেশের মানুষের সামনে এখন একটাই চ্যালেঞ্জ, সেটা হলো গণতন্ত্রকে ফিরিয়ে আনা। আর তা করতে হলে এই সরকারকে ক্ষমতায় রেখে তা সম্ভব হবে না। তার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। সে জন্য আমাদের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

খন্দকার মোশাররফ বলেন, গত নির্বাচনে তারেক রহমান বিদেশে, বেগম জিয়া জেলে, তবুও আমরা নির্বাচনে গিয়েছি।’

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জোটের শরিক এলডিপির (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অনেকে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা