রাজনীতি

যুবদল-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১২

নিজস্ব প্রতিনিধি কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যুবদল ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমুসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা সদরের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে যুবদলের ১২ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলা সদরের আদ্রা অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়ার নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি কিছুদূর যাওয়ার পর পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় যুবদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া বলেন, কসবা উপজেলা ও পৌর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ নিয়ে আমরা কসবা-আখাউড়া বিএনপির কাণ্ডারি কবির আহম্মেদ ভূঁইয়ার নির্দেশনা ও পরামর্শে হাজারো নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল বের করি। পুলিশ বিনা উসকানিতে আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জে আমাদের নেতাকর্মীরা আহত হন।

অন্যদিকে, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া জানান, অনুমতি না নিয়ে যুবদলের পদধারীরা মিছিল বের করেছিল। পরে পুলিশ তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ দিয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা