রাজনীতি

ছবি হয়ে উঠেছে অনুপ্রেরণার উৎস

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বঙ্গবন্ধুর ছবি এটি কোনো ব্যক্তির নয়, এটি বাংলাদেশের ছবি, আদর্শের ছবি, অনুপ্রেরণার ছবি। ব্যক্তিকে অতিক্রম করে তা হয়েছে উঠেছে আমাদের সকল প্রেরণার উৎস। কোনো আইন দ্বারা নয় দায়িত্ববোধের জায়গা হতে এই ছবি প্রজন্ম থেকে প্রজনন্তরের ইতিহাস হয়ে থাকবে।

আবেগ আপ্লুত হয়ে ডা. মুরাদ বলেন, ছবির পিছনের মহানায়ক, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি এই দেশের প্রতিচ্ছবি। আমরা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, এই ছবি আমাদের পথ দেখায়, উৎসাহ যোগায় জনসেবায় আত্মনিয়োগ করতে। এই ছবিতে নিহিত আছে আদর্শ, এই আদর্শের পথ বেয়ে আজকের বাংলাদেশ এবং আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ।

মুজিব আদর্শ বাস্তবায়নে নিরন্তরভাবে কাজ করে যাওয়া।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত নেতা আবুল কালাম মন্ডল স্মরণে কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকে যারা দেখেছেন তারা সৌভাগ্যবান আর যারা দেখি নাই সেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতি ঘরে ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর ছবি রাখা উচিত। ইতিহাসের হাত ধরেই আমরা উন্নয়নের মহাসড়কে, আমাদের যেতে হবে সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ নয়, বিশ্বে মুক্তিকামী মানুষের জন্য এক অনন্য ইতিহাস। একটি ছবি যখন অনুপ্রাণিত করে, সেই ছবি আমাদের দৃষ্টিতে রাখা উচিত। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, নিজেকে আদর্শবান ও নৈতিকতায় বলীয়ান করে অন্যায়ের প্রতিবাদী হতে সাহস যোগাবে।

কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতার হোসাইনের সভাপতিত্বে এবং নূরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, মেয়র মনির উদ্দিন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা