বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
রাজনীতি

বাংলাদেশের ভ্যাকসিন পাওয়া ঠেকাতে লবিস্ট নিয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ যেন করোনাভাইরাসের ভ্যাকসিন না পায়, সে জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লবিস্ট নিয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের।

নানক বলেন, বাংলাদেশ যাতে করোনার ভ্যাকসিন আনতে না পারে সেজন্য বিএনপি-জামায়াত আর লন্ডনে বসে তারেক রহমান আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেছেন।

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আজ সমগ্র দেশ এক বছরের অধিক সময় ধরে কোভিড-১৯-এ আক্রান্ত। কোভিড ভ্যাকসিন যখন পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশ দিতে পারে নাই তখন আমাদের নেত্রী শেখ হাসিনা কোভিড ভ্যাকসিন এনে প্রমাণ দিয়েছেন তিনিই রাষ্ট্রনায়ক, তিনিই সারাবিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী।

নানক বলেন, কিন্তু দুর্ভাগ্য হলো, ওই বিএনপি নামক দলটি ভ্যাকসিন প্রত্যাখ্যান করেছিল। এই ভ্যাকসিন না নেওয়ার জন্য তারা বলেছিল। কিন্তু ভ্যাকসিন এসেছে শেখ হাসিনার নেতৃত্বে। শেখ হাসিনার নির্দেশে ভ্যাকসিন নিয়েছে দেশের মানুষ। দুঃখজনক হলো, আজকে যখন বাংলাদেশে আবার ভ্যাকসিনের প্রয়োজন তখন ওই বিএনপি-জামায়াত আর লন্ডনে বসে তারেক রহমান আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেছে, যাতে বাংলাদেশ আর কোনো দেশ থেকে ভ্যাকসিন আনতে না পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা