রাজনীতি

শহীদ পরিবারকে ১ কোটি টাকা প্রদানসহ তিন দফা দাবি এনসিপির 

নিজস্ব প্রতিবেদক

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা, নিরাপত্তা এবং আন্দোলনসংক্রান্ত তথ্য সংরক্ষণের উদ্যোগসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

তিনি বলেন, প্রথম দাবি হলো প্রতিটি জুলাই শহীদ পরিবারের জন্য ন্যূনতম ১ কোটি টাকা প্রদান করে তাদের আর্থিক সংস্থাপনের ব্যবস্থা করা। দ্বিতীয় দাবি হিসেবে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তৃতীয় দাবিতে সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আন্দোলনের বিভিন্ন হটস্পট এলাকার চিকিৎসকদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ঘটনার বিস্তারিত তথ্য-উপাত্ত সংরক্ষণ ও ডকুমেন্টেশন কার্যক্রম গ্রহণের আহ্বান জানান আরিফুল ইসলাম আদীব।

ঢাকা মহানগর উত্তর এনসিপির সাংগঠনিক সম্পাদক নূর খানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকার এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষপর্বে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান মোনাজাত পরিচালনা করেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা