ছবি সংগৃহিত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

আন্তর্জাতিক বই ও কপি রাইট দিবস

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : কাকা'র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রোববার (২৩ এপ্রিল) ১০ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ। ২ শাওয়াল ১৪৪৪ হিজিরী।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : চাঁদ দেখা গেছে, ঈদ শনিবার

ঘটনাবলি:

১৬৬১ - ওয়েস্টমিনস্টার অ্যাবেতে দ্বিতীয় চার্লস ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজা হিসাবে অভিষিক্ত হন।

১৬৩৫ - যুক্তরাষ্ট্রে বোস্টন ল্যাটিন স্কুল নামে প্রথম পাবলিক স্কুল প্রতিষ্ঠিত হয়।

১৭৯৫ - ভারতের ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে বেকসুর খালাস পান।

১৮২৭ - আইরিশ গণিতজ্ঞ ও পদার্থবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন আলোকরশ্মির তত্ত্ব প্রদান করেন।

১৮৯৬ - নিউ ইয়র্ক শহরে জনসমক্ষে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়।

১৯২০ - মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্কের নেতা নির্বাচিত।

১৯২০ - তুরস্কের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ঐদেশের এক কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ আংকারা শহরে প্রতিষ্ঠিত হয়।

১৯২৩ - গদানস্ক উপসাগরের তীরে পোলীয় বন্দর গদানিয়া প্রতিষ্ঠিত হয়।

১৯২৭ - তুরস্ক একমাত্র দেশ, যেখানে শিশু দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়।

১৯৩২ - লন্ডনে শেক্সপিয়র মেমোরিয়াল থিয়েটার উদ্বোধন করা হয়।

১৯৬১ - চল্লিশের দশকের সেনাপতির পোষাক পরে ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস দ্য গল ফ্রান্সের সামরিক বাহিনী ও সাধারণ মানুষের কাছে আবেদন জানান, তারা যেন আলজিয়ার্সে উদ্ভূত অভ্যুত্থান প্রচেষ্টার বিরোধিতা করেন।

১৯৬৮ - নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির ছাত্ররা এই দিনে ইউনিভার্সিটি বন্ধ করে দিয়ে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদ করে।

১৯৬৮ - ব্রিটেনে প্রথম দশমিক মুদ্রা চালু হয়।

১৯৭১ - ভারতে প্রথম সুপার এক্সপ্রেস টেলিগ্রাফ সার্ভিসের উদ্বোধন করা হয়।

১৯৭১ - বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার ও রাজাকাররা প্রায় তিন হাজার হিন্দু হত্যা করেছিল জোতিভাঙ্গা নামক এলাকায়।

১৯৭৭ - বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনী গৃহীত হয়।

১৯৮৮ - লিবিয়ায় বিস্ফোরক ভর্তি ট্রাক বিস্ফোরণে ৫৪ জন নিহত হন।

১৯৯০ - ২৬ বছরের মধ্যে প্রথম চীনের সরকার প্রধান, প্রধানমন্ত্রী লি পেং সোভিয়েত ইউনিয়ন সফরে যান।

আরও পড়ুন : ভারতের ফারাক্কা ব্যারেজ চালু

জন্ম:

১৭৭৫ - উইলিয়াম টার্নার, তিনি ছিলেন প্রখ্যাত ইংরেজ আর্টিস্ট।

১৭৯১ - জেমস বিউকানান, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি।

১৮৫৮ - মাক্স প্লাংক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী।

১৮৬৭ - জোহানেস ফিবিগের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ পদার্থবিজ্ঞানী।

১৮৯১ - রাশিয়ার প্রখ্যাত সংগীত রচয়িতা, সুরকার এবং পিয়ানোবাদক সের্গেই প্রোকোফিভ ইউক্রেনের একটি গ্রামে জন্মগ্রহণ করেন।

১৮৯৩ - মৃত্তিকাবিজ্ঞানী জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

১৮৯৭ - লাস্টের বি. পিয়ারসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান রাজনীতিবিদ ও ১৪ তম প্রধানমন্ত্রী।

১৮৯৯ - বারটিল অহলীন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।

১৯০২ - হাল্ডর লাক্সনেস্‌, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইসল্যান্ডিক লেখক ও কবি।

১৯১৮ - মরিস দরুন, তিনি ছিলেন ফরাসি লেখক।

১৯২৮ - শার্লি টেম্পল, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী, গায়িকা, ড্যান্সার ও কূটনীতিক।

১৯৪১ - রেমন্ড স্যামুয়েল টমলিনসন, তিনি ছিলেন মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী।

১৯৪১ - পাভো লিপোনেন, তিনি ফিনিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩৮ তম প্রধানমন্ত্রী।

১৯৫৪ - মাইকেল মুরে, তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক ও সমাজ সেবী।

১৯৫৫ - জুডি ডেভিস, তিনি অস্ট্রেলিয়ান অভিনেত্রী।

১৯৬২ - জন হান্নাহ, তিনি স্কটিশ অভিনেতা ও প্রযোজক।

১৯৬৮ - টিমোথি ম্যাকভেই, তিনি ছিলেন আমেরিকান সন্ত্রাসী, ওকলাহোমা শহরের হামলার ঘটনার সহ-অপরাধী।

১৯৭৭ - কাল পেন্‌, তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা।

১৯৮৯ - নিকলে ভাইডিসোভা, তিনি চেক টেনিস খেলোয়াড়।

আরও পড়ুন : ব্রিটিশ সেনাবাহিনীর বার্লিনে প্রবেশ

মৃত্যু:

০৭১১ - তৃতীয় চিল্ডেবেরট, তিনি ছিলেন ফ্রাঙ্কিশ রাজা।

১৬১৬ - উইলিয়াম শেক্সপিয়র, তিনি ছিলেন বিশ্ববরেণ্য কবি ও নাট্যকার।

১৬১৬ - মিগেল দে থের্ভান্তেস, তিনি ছিলেন স্পেনীয় ঔপন্যাসিক, কবি ও নাট্যকার।

১৮৫০ - উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি ছিলেন একজন অন্যতম ইংরেজ রোমান্টিক কবি।

১৯১৫ - রুপার্ট ব্রুক, তিনি ছিলেন ইংরেজ কবি।

১৯৫১ - চার্লস জি. ডাওস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ব্যাংকার, রাজনীতিবিদ ও ৩০ তম ভাইস প্রেসিডেন্ট।

১৯৬৮ - বড়ে গোলাম আলী খাঁ, তিনি ছিলেন উপমহাদেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পী।

১৯৭৫ - উইলিয়াম হার্টনেল, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।

১৯৮১ - জোসেপ প্লা ই কাসাডেভেল, তিনি ছিলেন কাতালান সাংবাদিক ও লেখক।

১৯৮৬ - অটো লুডভিগ প্রেমিঙার, তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৮৭ - কবি ও প্রাবন্ধিক সুফি জুলফিকার হায়দার মৃত্যুবরণ করেন।

১৯৯০ - পাউলেটে গডার্ড, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও সমাজসেবী।

১৯৯২ - সত্যজিৎ রায়, তিনি ছিলেন বাংলা চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক ও চিত্রকর|

১৯৯৩ - শ্রীলঙ্কার শীর্ষ বিরোধীদলীয় নেতা ললিত আথুলাথ মুদালি আততায়ীর গুলিতে নিহত হন।

১৯৯৭ - ডেনিস কম্পটন, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।

২০০৭ - বরিস ইয়েল্টসিন, তিনি ছিলেন রাশিয়ান রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

২০১৪ - পাট্রিক স্টান্ডফরড, তিনি ছিলেন ইংরেজ সুরকার ও শিক্ষক।

আরও পড়ুন : শেষ হলো জলকেলি উৎসব

দিবস :

আন্তর্জাতিক বই ও কপি রাইট দিবস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা