সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

কবি আহসান হাবীব’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ১৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১ রজব, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: প্রতাপচন্দ্র চন্দ্র’র প্রয়াণ

ঘটনাবলী :

১৪০৯ - জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৪৯২ - গ্রানাডার মুসলিমদের পতন। রানী ইসাবেলা ও রাজা ফার্ডিন্ডের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ।

১৭৫৭ - ব্রিটিশদের কলকাতা দখল।

১৭৭৭ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটনের নেতৃত্ব আমেরিকান বাহিনী নিউ জার্সিতে ব্রিটিশ বাহিনীর হামলার মুখে পড়ে।

১৭৮৮ - জর্জিয়া আমেরিকার চতুর্থ রাজ্য হিসাবে যুক্ত।

১৮৩৯ - লুই ডাগুয়েরে প্রথম চাঁদের আলোকচিত্র তোলেন।

১৮৪৩ - অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজকের দিনে আমরা যে ডাকব্যবস্থার সাথে পরিচিত তার সূচনা হয় এবং প্রথম ডাকবাক্স স্থাপন করা হয়।

১৮৫২ - লুই নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাট হিসেবে অভিষিক্ত হন। এর আগে তিনি সেকেন্ড রিপাবলিককে উৎখাত করেন।

১৮৫৬ - ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।

১৮৯০ - সৈয়দ আমির আলী কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি নিযুক্ত হন।

১৯০৫ - রাশিয়া-জাপান যুদ্ধ: পোর্ট আর্থারে রাশিয়ান গ্যারিসনের জাপানের কাছে আত্ম সমর্পন।

১৯১২ - কলকাতা উন্নয়ন ট্রাস্ট গঠিত হয়।

১৯৩৯ - বোম্বাইয়ের (মুম্বাই) সাধারণ ধর্মঘটে দুই লক্ষ শ্রমিক অংশ নেয়।

১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ব্রিটেনে জার্মানির বিমান হামলা।

১৯৪২ - আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেসন(এফবিআই) জার্মান গুপ্তচরের ৩৩ জনের একটা দলকে দলনেতা ফ্রিটজ জুবার্ট ডোকোনস সহ গ্রেফতার করে। এটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি গুপ্তচর গ্রেফতারের ঘটনা।

১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপান বাহিনী ফিলিপাইনের ম্যানিলা দখল করে।

১৯৪৫ - জার্মানির নুরেম বার্গে মিত্র বাহিনীর বোমা হামলা।

১৯৪৬ - ব্রিটিশ সরকার দেশ বিভাগ নিয়ে আলোচনা করতে নেহরু, বালদেভ সিং, জিন্নাহ ও লিয়াকত আলী খানকে আমন্ত্রণ জানায়।

১৯৫০ - কলকাতায় চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট-এর উদ্বোধন হয়।

১৯৫৪ - ভারতের অসামরিক সম্মাননা- ভারতরত্ন পদ্মবিভূষণ, পদ্মভূষণ,পদ্মশ্রী মর্যাদাক্রম অনুসারে আজকের দিনে প্রবর্তিত হয়।

১৯৫৫ - পানামার প্রেসিডেন্ট জোসে এ্যান্টিনিও রেমন কেন্টারা আততায়ীর হাতে নিহত।

১৯৬৫ - পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে আইয়ুব খান জয়ী।

১৯৬৭ - রোনাল্ড রেগান, সাবেক চলচ্চিত্র অভিনেতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসাবে শপথ নেন।

১৯৭১ - স্কটল্যান্ডের গ্লাসগোতে ফুটবল খেলায় ভিড়ের চাপে পদদলিত হয়ে ৬৬ জনের মৃত্যু।

১৯৮০ - আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের কঠোর প্রতিক্রিয়া দেখানোর জন্য যুক্তরাষ্ট্র সল্ট-দুই পরমাণু অন্ত্র চু্ক্তির অনুমোদন স্থগিত করে দেয়।

১৯৮০ - ইরানে রাজধানী তেহরানে প্রথম বিশ্বের স্বাধীনতাকামী আন্দোলনগুলোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।

১৯৮৮ - বেনজির ভুট্টো প্রথম কোনো মুসলিম অধ্যুষিত দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

১৯৮৯ - ইরানের ইসলামী বিপ্লবের নেতা হজরত ইমাম খোমেনী (রহ) অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের কাছে পত্র প্রেরণ করেছিলেন।

১৯৯৪ - মেক্সিকোর চিয়াপাস এলাকায় জাপাতিস্তা সান ক্রিস্তোবাল ডি. লাস কাসাস দখল করে। এতে সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত ৫৭।

১৯৯১ - ভারতের উত্তর প্রদেশে তান্ত্রিক সাধনার জন্য ৮ বছরের বালিকাকে বলিদান।

আরও পড়ুন : এম হামিদুল্লাহ খান’র প্রয়াণ

জন্ম :

১৮২২ - রুডলফ ক্লসিয়াস, জার্মান পদার্থবিজ্ঞানী।

১৮৯২ - নীলরতন ধর,প্রখ্যাত বাঙালি ভৌত-রসায়ন বিজ্ঞানী।

১৮৯৬ - শিশু সাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্র জন্মগ্রহণ করেন।

১৯১৭ - আহসান হাবীব, বাংলাদেশি কবি ও শিশু সাহিত্যিক।

আহসান হাবীব (২ ফেব্রুয়ারি ১৯১৭ - ১০ জুলাই ১৯৮৫) একজন খ্যাতিমান বাংলাদেশি কবি ও সাহিত্যিক। দীর্ঘ দিন দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক পদের দায়িত্ব পালন সূত্রে তিনি স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাহিত্য অঙ্গনে অভিভাবকের ভূমিকা রেখেছেন। তিনি চল্লিশের দশকের অন্যতম প্রধান আধুনিক কবি হিসেবে পরিগণিত। [১] বাংলা ভাষা সাহিত্যে অবদানের জন্য তাঁকে বাংলাদেশ সরকার ১৯৭৮ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং ১৯৯৪ সালে মরণোত্তর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

১৯১৭ - শওকত ওসমান, বাংলাদেশি ঔপন্যাসিক ও ছোটগল্পকার।

১৯২০ - আইজাক আসিমভ, মার্কিন বিজ্ঞান কল্পকাহিনী লেখক।

১৯২২ - রাজনীতিবিদ মোহাম্মদ তোয়াহা জন্মগ্রহণ করেন।

১৯২৫ - ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী বিমলেন্দু মুখোপাধ্যায়।

১৯৪৪ - সমিত ভঞ্জ,বাংলা চলচ্চিত্র অভিনেতা।

১৯৪৭ - আযহার আলী আনোয়ার শাহ - বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ।

১৯৪৮ - জুডিথ মিলার, মার্কিন সাংবাদিক।

১৯৪৮ - জয়েস ওয়াডলার, মার্কিন স্মৃতিকথা লেখক।

১৯৪৮ - ডেবোরা ওয়াটলিং, ব্রিটিশ অভিনেত্রী।

১৯৫৩ - শাহনাজ রহমতুল্লাহ, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।

১৯৬০ - রমন লাম্বা, ভারতীয় ক্রিকেট খেলোয়াড়।

১৯৬৫ - পীযূষ গঙ্গোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্য অভিনেতা।

১৯৮১ - ম্যাক্সি রোদ্রিগেস, আর্জেন্টাইন ফুটবলার।

আরও পড়ুন : জয়নুল আবেদিন’র জন্ম

মৃত্যু :

১৯৭২ - বিশ্ব বিখ্যাত ভারতীয় কুস্তিগির গোবর গোহ নামে সুপরিচিত যতীন্দ্র চরণ গুহ প্রয়াত হন।

১৯৭৫ - সিরাজ সিকদার, বাংলাদেশি সমাজবাদী নেতা।

১৯৭৬ - শৈলজানন্দ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক।

১৯৭৭ - প্রমথ ভৌমিক, বাঙালি সমাজবাদী সাংবাদিক।

১৯৮১ - হোসেন আলী, বাংলাদেশি কূটনীতিক।

১৯৮৯ - সফদার হাশমি, ভারতীয় নাট্যশিল্পী, নাট্যকার ও পরিচালক।

১৯৯৩ - স্বাধীনতা সংগ্রামী,বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী বিজয়কুমার ভট্টাচার্য।

১৯৯৯ - অতুল সুর,বিশিষ্ট ইতিহাসবিদ,নৃতাত্ত্বিক, অর্থনীতিবিদ,লেখক ও কলকাতা বিশেষজ্ঞ।

২০২০ - ফজিলাতুন্নেসা বাপ্পী, বাংলাদেশি আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা