সংগৃহিত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

মাইকেল ফ্যারাডে’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: জহির রায়হান’র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

রোববার (২৫ আগস্ট) ১০ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ সফর ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: নায়ক রাজ রাজ্জাক’র প্রয়াণ

ঘটনাবলী

৯৫ - মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের ক্রুসেডের যুদ্ধ শুরু হয়।

১৮২৫ - উরুগুয়ে স্বাধীনতা ঘোষণা করে।

১৮৩০ - বেলজিয়াম নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

১৮৯৬ - উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘বসুমতী’ প্রথম প্রকাশিত হয়।

১৯১৯ - লন্ডন ও প্যারিসের মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হয়।

১৯২০ - এথেলডা ব্লেবট্রেই প্রথম মার্কিন নারী হিসেবে অলিম্পিক স্বর্ণপদক জয় করেন।

১৯২১ - মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির সঙ্গে শান্তিচুক্তি করে।

১৯৪৪ - জার্মান অধিকার থেকে প্যারিস মুক্ত হয়।

১৯৬০ - রোমে অলিম্পিক ক্রীড়া শুরু হয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উগান্ডা।

১৯৭৫ - জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

১৯৮৯ - একটানা ৪৫ বছর কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডে প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রর্বতন।

১৯৯১ - সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্র বাইলোরাশিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯৯২ - চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

আরও পড়ুন: মেহেরুন নেসা’র জন্ম

জন্ম

১৫৩০ - চতুর্থ ইভান, রাশিয়ান শাসক।

১৭৪৪ - ইয়োহান গটফ্রিট হের্ডার, জার্মান কবি, দার্শনিক এবং সমালোচক।

১৮৪১ - এমিল টেওডোর কখার, সুইস চিকিৎসক এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।

১৮৫০ - পাভেল আক্সেলরদ, রুশ মেনশেভিক ও সমাজ-গণতন্ত্রী।

১৮৭২ - স্যার আবদুল করিম গজনভি, বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী।

১৯০০ - হ্যান্স অ্যাডলফ ক্রেবস, জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ চিকিৎসক, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯০০ - সজনীকান্ত দাস, বাঙালি কবি, সাহিত্য সমালোচক ও শনিবারের চিঠি সাহিত্য পত্রিকার সম্পাদক।

১৯০৩ - আরপদ এলো, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান দাবা খেলোয়াড়, ইলো রেটিং সিস্টেম তৈরি করেন।

১৯০৬ - জিম স্মিথ, ইংল্যান্ডের ক্রিকেটার।

১৯১১ - ভো নগুয়েন গিয়াপ, ভিয়েতনামের যুদ্ধজয়ী বীর।

১৯১৬ - ফ্রেড্রিখ চ্যাপম্যান রবিন্‌স, আমেরিকান শিশু বিশেষজ্ঞ এবং ভাইরোলজিস্ট, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯১৯ - জর্জ ওয়ালেস, আমেরিকান আইনজীবী, এবং রাজনীতিবিদ, আলাবামার ৪৫তম গভর্নর।

১৯২৮ - হার্বার্ট ক্রোয়েমার, জার্মান-আমেরিকান পদার্থবিদ, প্রকৌশলী এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৩০ - স্যার থমাস শন কনারি, একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা পুরস্কার বিজয়ী স্কটল্যান্ডীয় অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।

১৯৪৭ - প্রবাল চৌধুরী, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।

১৯৫৮ - টিম বার্টন, আমেরিকান পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।

১৯৬২ - তসলিমা নাসরিন, বাংলাদেশের বহুল আলোচিত ও বিতর্কিত নারীবাদী সাহিত্যিক।

১৯৭০ - ক্লডিয়া শিফার, জার্মান মডেল এবং ফ্যাশন ডিজাইনার।

১৯৭৩ - ফাতিহ আকিন, জার্মান পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।

১৯৮১ - রাসেল বিলসন, আমেরিকান অভিনেত্রী।

১৯৮৭ - ব্লেক লিভলি, আমেরিকান মডেল এবং অভিনেত্রী।

১৯৯২ - রিকার্দো রোদ্রিগ্রেস আরায়া, সুইস ফুটবলার।

আরও পড়ুন: অরুণ মিত্র’র প্রয়াণ

মৃত্যু

১৬০৩ - আহমদ আল-মনসুর, বিখ্যাত সাদী বংশের সুলতান ছিলেন।

১৬৮৮ - হেনরি মর্গান, ওয়েলশ অ্যাডমিরাল এবং রাজনীতিবিদ, জ্যামাইকার লেফটেন্যান্ট গভর্নর।

১৭৭৬ - ডেভিড হিউম, স্কটিশ দার্শনিক, ইতিহাসবিদ, অর্থনীতিবিদ এবং প্রাবন্ধিক।

১৮১৯ - জেমস ওয়াট, ব্রিটিশ প্রকৌশলী, ১৭৬৯ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারক।

১৮২২ - উইলিয়াম হার্শেল, জার্মান বংশোদ্ভুত ইংরেজ জ্যোতির্বিদ এবং সুরকার।

১৮৬৭ - মাইকেল ফ্যারাডে, ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী।

মাইকেল ফ্যারাডে (সেপ্টেম্বর ২২, ১৭৯১ – আগস্ট ২৫, ১৮৬৭) একজন ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী ছিলেন। তড়িচ্চুম্বক তত্ত্ব এবং তড়িৎ রসায়নের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি প্রতিষ্ঠা করেন যে, চুম্বকত্ব আলোকে প্রভাবিত করে এবং এই দুই প্রত্যক্ষ ঘটনার মধ্যে একটি অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে। তার আবিষ্কারের প্রধান বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে তড়িচ্চুম্বক আবেশ, ডায়াম্যাগনেটিজম, তড়িৎ বিশ্লেষণ।

১৮৯৭ - মহারাণী স্বর্ণময়ী, মুর্শিদাবাদের কাশিম বাজার রাজের মহারাণী, জনহিতৈষী ও সমাজসেবী।

১৯০০ - ফ্রিড‌রিখ‌ ভিল‌হেল্ম নিচে, জার্মান দার্শনিক, কবি ও ভাষাতত্ত্ববিদ।

১৯০৮ - অঁতোয়ান অঁরি বেক্যরেল, ফরাসি পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৩০ - অনুজাচরণ সেন, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী।

১৯৬৭ - পল মুনি, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।

১৯৭৬ - আইভিন্ড জনসন, একজন সুইডিশ ঔপন্যাসিক এবং ছোট গল্প লেখক ছিলেন, নোবেল পুরস্কার বিজয়ী।

২০০৭ - তারাপদ রায়, হাস্যরসাত্মক তথা কৌতুকরসবোধে সংপৃক্ত রচনার জন্য সুপরিচিত বাঙালি লেখক, কবি ও প্রাবন্ধিক।

২০১২ - নিল আর্মস্ট্রং, মার্কিন নভোচারী, চাঁদে অবতরনকারী প্রথম মানুষ।

২০২১ - শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি তবলা বাদক।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা