সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: গি দ্য মোপাসঁ’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বুধবার (১০ জুলাই) ২৬ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ, ৩ মুহাররম ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: জগদীশচন্দ্র গুপ্ত’র জন্ম

ঘটনাবলী:

৮৭৪ - নরওয়ের জেলেরা উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপ দেশ আইসল্যান্ড আবিষ্কার করে।

১৫২০ - রাজা পঞ্চম চার্লস ও রাজা অষ্টম হেনরি শান্তিচুক্তি সম্পাদন করেন।

১৫২৬ - পানিপথের যুদ্ধে জয় লাভ করে মোগল সম্রাট বাবর আগ্রায় পদার্পণ করেন।

১৫৫৩ - লেডি জেন গ্রে ইংল্যান্ডের রানি হন।

১৭৪১ - ডেনমার্কের নাগরিক ভিতুস ব্রিংক আলাস্কা ভূখণ্ড আবিষ্কার করেন।

১৮৪২ - নোটারি স্ট্যাম্প আইন পাস হয়।

১৮৫৪ - স্যর চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়।

১৮৫৭ - মিরাটে সিপাহী বিদ্রোহের সূত্রপাত।

১৮৭১ - কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি রক্ষার খরচনির্বাহের জন্য নীতিনির্ধারক আইন চালু হয়।

১৯০০ - অস্ট্রেলিয়ায় সংবিধান গৃহীত হয়।

১৯২১ - মঙ্গোলিয়া নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে।

১৯৪০ - দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে মার্শাল হেনরি পেটেইন ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন।

১৯৪২ - দুরারোগ্য ব্যাধিতে কাজী নজরুল ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যান।

১৯৪৬ - ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ৷

১৯৫৭ - ড.হীরালাল চৌধুরীর গবেষণায় ভারতে মাছ চাষে প্রণোদিত প্রজনন পদ্ধতি উদ্ভাবিত হয়।

১৯৬২ - যোগাযোগ উপগ্রহ ‘টেলিস্টার’ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।

১৯৬৬ - মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপন করা হয়।

১৯৬৮ - আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টাক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।

১৯৭৩ - ৩০০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর বাহামাস দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে।

১৯৭৬ - গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রুমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমিনিচি প্রথমবারের মতো পারফেক্ট ১০ স্কোর করেন।

১৯৮৯ - বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের ৯ম সংশোধনী পাস।

১৯৯১ - বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

১৯৯২ - হানা সচুকা পোল্যান্ডের প্রথম মহিলা সরকার প্রধান নির্বাচিত।

জন্ম:

১৪৫২ - স্কটল্যান্ডের রাজা তৃতীয় জেমস।

১৬৩৫ - রবার্ট হুক, ইংরেজ বিজ্ঞানী।

১৮৩৪ - চেক সাহিত্য সমালোচক, কবি ও গল্পকার ইয়ান নেরুদা।

১৮৫৬ - নিকোলা টেসলা, বিখ্যাত সার্বীয়-মার্কিন আবিষ্কারক, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী।

১৮৭১ - মার্সেল প্রুস্ত্‌, ফরাসি বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সমালোচক।

১৮৮৩ - মন্মথনাথ ঘোষ (বিদ্যাবিনোদ), বাঙালি শিল্পোদ্যোগী ও সাহিত্যিক।

১৮৮৫ - ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশী বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ।

১৮৯৩ - কেশবচন্দ্র নাগ, বাংলার প্রখ্যাত গণিতজ্ঞ ও গণিতের সর্বাধিক প্রচলিত পাঠ্যপুস্তক রচয়িতা।

১৯০২ - নোবেলজয়ী জার্মান রসায়নবিদ কুট আলডার।

১৯১৩ - বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী রথীন মৈত্র।

১৯১৫ - নোবেলজয়ী মার্কিন ঔপন্যাসিক সল বেলো।

১৯১৮ - শুভ গুহঠাকুরতা, প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও ‘দক্ষিনী’প্রতিষ্ঠাতা।

১৯২৫ - মাহাথির বিন মোহাম্মদ, মালয়েশীয় রাজনীতিবিদ ও মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী।

১৯২৮ - অ্যান্থনি মাসকারেনহাস, পাকিস্তানি সাংবাদিক, "দ্যা রেইপ অব বাংলাদেশ"খ্যাত লেখক।

১৯৩১ - মতি নন্দী, ভারতের বাঙালি লেখক ও ক্রীড়া সাংবাদিক।

১৯৪৬ - সু লিয়ন, মার্কিন অভিনেত্রী।

১৯৪৯ - সুনীল গাভাস্কার, ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেট খেলোয়াড়, অধিনায়ক ও প্রথিতযশা ব্যাটসম্যান।

১৯৫০ - পারভিন সুলতানা, পাতিয়ালা ঘরানার অসমীয়া হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত গায়িকা।

১৯৬৮ - মার্কিন অভিনেতা জনাথন গিলবার্ট।

১৯৮০ - মার্কিন অভিনেত্রী জেসিকা সিম্পসন।

মৃত্যু:

১৮১৭ - জেন অস্টেন, একজন ইংরেজ ঔপন্যাসিক।

১৮৯৩ -শিক্ষানুরাগী ও সমাজসেবক নওয়াব আব্দুল লতিফ।

১৯৭৭ - প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী অতুল বসু প্রয়াত হন।

২০০১ - হুমায়ূন রশীদ চৌধুরী, বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার ও কূটনীতিবিদ।

২০১৪ -জোহরা সেহগল, ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক ছিলেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা