ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

বিশ্ব চিকিৎসক দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: বিশ্ব থিয়েটার দিবস

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শনিবার (৩০ মার্চ) ১৬ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ রমজান ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: মহান স্বাধীনতা দিবস

ঘটনাবলী:

১১৮০ - আব্বাসীয় খেলাফতের পতন যুগে আবুল আব্বাস আহমদ নাসেরের বাগদাদের খেলাফত লাভ।

১২৮২ - সিসিলি থেকে ফরাসিদের বহিষ্কার।

১৮১২ - কলকাতায় এথেনিয়াম থিয়েটার নামে রঙ্গমঞ্চ খোলা হয়।

১৮৬৭ - রাশিয়ার কাছ থেকে আমেরিকার আলাস্কা খরিদ।

১৯৩০ - চীনে বামপন্থী চীনা সাহিত্যিক সংঘ প্রতিষ্ঠিত হয়।

১৯৭১ - শিক্ষাবিদ জ্যোতির্ময় গুহ ঠাকুরতা শহীদ হন।

১৯৭৬ - ইসরাইল/প্যালেস্টাইন এলাকায় প্রথম ভূমি দিবস পালিত।

১৯৭৯ - ব্রিটিশ সাংসদ এ্যরি নীভ গাড়ি বোমা হামলায় নিহত।

১৯৮১ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রনাল্ড রেগান গুলিবিদ্ধ হন।

১৯৯২ - সত্যজিৎ রায় অস্কার পুরস্কার ‘মাস্টার অব ফিল্ম মেকার’ লাভ করেন।

১৯৯৬ - বিএনপি সরকারের প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে পদত্যাগ।

২০০৬ - যুক্তরাজ্যে টেরোরিজন এ্যাক্ট - ২০০৬ আইন হিসাবে গৃহীত হয়।

২০০৯ - ১২ জন সশস্ত্র লোক পাকিস্তানের লাহোরে অবস্থিত মানাওয়ান পুলিশ একাডেমী আক্রমণ করে।

আরও পড়ুন: বিশ্ব আবহাওয়া দিবস

জন্মদিন:

১৭৪৬ - ফ্রান্সিস্কো গোয়া, স্প্যানিশ চিত্রকর। (মৃ. ১৮২৮)

১৮৪৪ - পল ভের্লেন, ফরাসী কবি। (মৃ. ১৮৯৬)

১৮৫৩ - ভিনসেন্ট ভ্যান গখ ওলন্দাজ চিত্রশিল্পী।

১৮৭০ - বসুমতীর সম্পাদক ও লেখক সুরেশচন্দ্র সমাজপতি। (মৃ. ১৯২১)

১৮৭৪ - নিকোলাই রদেস্কু, রোমানিয়ান সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদ। (মৃ. ১৯৫৩)

১৮৯১ - যুক্তরাষ্ট্রের প্রকৌশলী ও যন্ত্র নির্মাতা আর্থার উইলিয়াম সিডনি হ্যাংরিটন জন্মগ্রহণ করেন।

১৮৯৯ - শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বাঙালি লেখক ও চিত্রনাট্যকার। (মৃ. ১৯৭০)

১৯০৮ - দাদাসাহেব ফালকে পুরস্কার এ সম্মানিত প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী দেবিকা রাণী। (মৃ. ১৯৯৪)

১৯৭৯ - নোরা জোন্স, মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত জ্যাজ্‌ (jazz) সঙ্গীত শিল্পী, পিয়ানো বাদক এবং অভিনেত্রী।

১৯৮৬ - সার্জিও র‌্যামোস, স্প্যানিশ ফুটবল খেলোয়াড়।

আরও পড়ুন: বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস

মৃত্যুবার্ষিকী:

১৬৬৩ - মীর জুমলা, মোগল সেনাপতি।

১৯৪৮ - ইরানের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানতাপস এবং সংগ্রামী আলেম আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ হোসেইন তাবাতায়ী বুরোজার্দি মৃত্যুবরণ করেন।

১৯৫৭ - দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলা ভাষার রূপকথার প্রখ্যাত রচয়িতা ও সংগ্রাহক। (জ. ১৮৭৭)

১৯৬৫ - সতীনাথ ভাদুড়ী প্রথিতযশা বাঙালি সাহিত্যিক। (জ. ১৯০৬)

১৯৬৭ - মমতাজ বেগম, মহান বাংলা ভাষা আন্দোলনের অন্যতম প্রধান সংগ্রামী নারী। (জ. ১৯২৩)

১৯৭১ - এ. কে. এম. সামসুল হক খান জেলা প্রশাসক, কুমিল্লা।

২০০২ - আনন্দ বক্সী প্রখ্যাত ভারতীয় কবি, গীতিকার ও সুরকার। (জ. ১৯৩০)

২০০৫ - ফ্রেড কোরমাতসু, জাপানী বংশদ্ভূত মার্কিন এক্টিভিস্ট। (জ. ১৯১৯)

২০১৩ - ড্যানিয়েল হফম্যান, মার্কিন কবি ও শিক্ষাবিদ। (জ. ১৯২৩)

আরও পড়ুন: আন্তর্জাতিক নারী দিবস

দিবস:

ভূমি দিবস (প্যালেস্টাইন/ইসরায়েল)

বিশ্ব চিকিৎসক দিবস

আজ বিশ্ব চিকিৎসক দিবস। চিকিৎসাসেবা এবং স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডাক্তার ও রোগীর সম্পর্ক হচ্ছে এ দিবসের অন্যতম প্রধান বিষয়। ১৯৩৩ সালে বিশ্ব চিকিৎসক দিবসটি পরিচিতি পায়। সে সময় স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডাক্তার-রোগীর সম্পর্কের ব্যাপারটি ব্যাপকভাবে আলোচিত হয়।

১৯৯০ সালে ৩০ অক্টোবর মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ (সিনিয়র) সে দেশে ৩০ মার্চকে জাতীয় ডাক্তার দিবস পালনের জন্য আইন পাস করেন। এছাড়া ভারতে এই দিনটি ১ জুলাই তারিখে কিংবদন্তি চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের সম্মানার্থে পালন করা হয়।

আরও পড়ুন: লিপ ডে, বছরের অতিরিক্ত একটি দিন

অন্যদিকে স্পেন, কিউবা ও আর্জেন্টিনায় ৩ ডিসেম্বর পালিত হয় চিকিৎসক দিবস। ডা. কার্লোস জুয়ান ফিনলের জন্মদিন উপলক্ষে পালিত হয় দিনটি।

তিনি মশাবাহিত ভাইরাস যে হলুদ জ্বরের কারণ সেটি আবিষ্কার করেছিলেন। এছাড়া ইরানে ২৩ অগাস্ট পালন করা হয় বিশ্ব চিকিৎসক দিবস। বাংলাদেশে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় ২৪ অক্টোবর।

আরও পড়ুন: বিশ্ব চিন্তা দিবস

যুক্তরাষ্ট্রে ১৮৪২ সালের ৩০ মার্চ শল্য চিকিৎসায় প্রথম ইথার অ্যানেস্থেসিয়া ব্যবহার করেছিলেন ডা. ক্রফোর্ড ডব্লিউ লং। ঘটনাটি স্মরণীয় করে রাখতে সেই দিনটিকেই তারা বেছে নিয়েছিলেন।

উদ্দেশ্য ছিল- ডাক্তারি পেশাকে সম্মান জানানো এবং সেবা দিয়ে রোগীদের সারিয়ে তোলা এসব মহৎ মানুষদের কার্ড, ছোটো উপহার কিংবা সংবর্ধনা ইত্যাদি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা