ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে একটি ডাবল ডেকার বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২২ জন।

আরও পড়ুন: সুদান-দক্ষিণ সুদান সীমান্তে নিহত ৫২

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, উত্তর-পশ্চিম মেক্সিকোতে একটি ডাবল ডেকার বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৯ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে সিনালোয়া প্রদেশের অ্যাটর্নি জেনারেল সারা কুইনোনেজ বলেন, ১৯ টি মৃতদেহ গণনা করা হয়েছে। দেহাবশেষ শনাক্ত করতে সময় লাগবে।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে ৬ লাশ উদ্ধার

এএফপি জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জালিস্কোর গুয়াদালাজারা শহর থেকে সিনালোয়ার লস মোচিসে যাচ্ছিল। দুর্ঘটনার পর যাত্রীবাহী এ বাসের ধ্বংসাবশেষ পরিদর্শন করেন কর্মকর্তারা।

এক সংবাদ সম্মেলনে সিনালোয়ার নাগরিক সুরক্ষার পরিচালক রায় নাভারেতে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাসে প্রায় ৫০ জন আরোহী ছিল। সড়কে উভয় যানবাহনের মুখোমুখি সংঘর্ষের পর আগুন ধরে যায়।

প্রসঙ্গত, উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও তাতে প্রাণহানি বেশ সাধারণ ঘটনা। উচ্চ গতি, গাড়ির খারাপ অবস্থা বা চালকের ক্লান্তির কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে। দেশটির মহাসড়কে মালবাহী ট্রাকের দুর্ঘটনাও বেড়েছে।

আরও পড়ুন: বন্দিদের মুক্তির আহ্বান জাতিসংঘের

গত বছরের আগস্টে মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছিলেন। তাদের মধ্যে ১৫ জনই ছিলেন মেক্সিকান নাগরিক। এ দুর্ঘটনায় আহত হয়েছিলেন আরও ৩৬ জন যাত্রী। একই মাসের শুরুতে পশ্চিম মেক্সিকোতে মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত হন।

গত বছরের জুলাই মাসে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন। একই বছরের এপ্রিলে পশ্চিম মেক্সিকোতে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ার পর ১৮ জন মারা গিয়েছিলেন।

একই বছরের ফেব্রুয়ারিতে মধ্য মেক্সিকান প্রদেশ পুয়েবলাতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। নিহতদের সবাই ছিলেন অভিবাসী। এছাড়া ২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাস প্রদেশে প্রায় ১৬৬ জনকে বহনকারী একটি ট্রাক দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও আরও কয়েক ডজন মানুষ আহত হন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা